পিরোজপুর কন্ঠ
পাইকপাছায় পূজা মন্ডপে সরকারী অর্থ বিতরন
দুর্গোৎসব উপলক্ষে পাইকপাছার পূজা মন্ডপে সরকারী অর্থ প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার সকালে পূজাউদযাপন পরিষদ আয়োজিত সরকারী অর্থ বিতরন অনুষ্ঠানে খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) এমপি আলীকতারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসাবে অনুদানের অর্থ প্রদান করেন।উপজেলা পরিষদ হল রুমে পূজা পরিষদ সভাপতি সমীরন কুমার সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আ’লীগ আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান শিয়াবুউদ্দীন ফিরোজ বুলু, লিপিকা ঢালী, আ’লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, প্রানকৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সম্পাদক-আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক ময়নুল ইসলাম, শংকরবিস্তারিত পড়ুন
শরণখোলায় সোনালী ব্যাংকে ৫ লক্ষাধিক টাকার ৩৪টি জাল এফডিআর আটক
শরণখোলায় সোনালী ব্যাংক রায়েন্দা বাজার শাখায় ৩৪ টি জাল এফডিআর ধরা পড়েছে। বাগেরহাট জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অনুকুলে এফডিআরের টাকা উত্তোলনের জন্য ব্যাংকে জমা দিলে বিষয়টি ফাঁস হয়ে যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের অধীন মানব উন্নয়নের জন্য স্বাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প-২ এর আওতায় বাগেরহাটের জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক গত ২৬ সেপ্টেম্বর ৩৮.৩৬০.০০২.০৯৪.২০১৬-১১১ নং স্মারকে সোনালী ব্যাংকে ২০১২ সালে ইস্যু করা ৩৪ টি এফডিআর পাঠান। যার টাকার পরিমাণ ৫ লাখ ১০ হাজার। বৃহস্পতিবার এফডিআর (ফিক্সড ডিপোজিট) পরীক্ষা করে দেখা যায় ৩৪ টিবিস্তারিত পড়ুন
গণতন্ত্রকে ছিন্ন-ভিন্ন করে কুখ্যাত সাঈদীরা ক্ষমতায় এসেছিল … রাশেদ খান মেনন এমপি
সমাজকল্যান মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, যাদের রাজনীতির কারনে মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনীতি ও গণতন্ত্রকে ছিন্ন-ভিন্ন করে কুখ্যত সাঈদীরা ক্ষমতায় এসেছিল তাদের দ্বারা দেশ নিরাপদ নয়, মুক্তিযুদ্ধের স্বপক্ষকে সঙ্গে নিয়ে রাজনীতির ধারা পরিবর্তন করতে আমরা ওয়ার্কাস পার্টি ঐক্যবদ্ধ রয়েছি। রবিবার দুপুরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পিরোজপুর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন আরও বলেন, ৭৪ সালে দেশে দুর্ভিক্ষ হয়েছিল, অথচ আজ এ দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। আর এ সবকিছু হয়েছে এ দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পরিশ্রমের ফলে। অথচ সেইবিস্তারিত পড়ুন
মাদক সেবীদের কর্মক্ষম করে গড়ে তুলতে হবে … পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান
মাদকের পথ থেকে যারা ফিরে আসবে তাদেরকে কর্মক্ষম করে গড়ে তুলতে হবে। মাদক শুধুমাত্র ব্যক্তিকেই ধ্বংস করে না, সমাজে ভয়ানক বিশৃঙ্খলার বিস্তার ঘটায়। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ান। যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন। রবিবার দুপুরে পিরোজপুর পুলিশ লাইনস্ মিলনায়তনে আত্মসমর্পনকারী মাদক সেবী ও বিক্রেতাদের স্বেচ্ছাসেবী সংস্থা “আলোর পথে, পিরোজপুর” এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এসব কথা বলেন। জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ অভিষেক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা গোয়েন্দা উপ-পরিচালক নুরুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়েরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ৪২টি মন্দির মন্ডবে চলছে দুর্গা পূজার প্রস্তুতি
সারা দেশের ন্যায় ভান্ডারিয়া পৌর শহরসহ উপজেলার অন্য ছয়টি ইউনিয়নের শিকোর, তরুন-তরুনী, যুবক-যুবতীসহ সব বয়সী মানুষই বছরের শুরু থেকেই এই উৎসবের অপেক্ষায় থাকে। আর এই পূজোকে ঘিরে সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিমা নির্মান, মন্দির, বাড়ি, ঘরে চলছে সাজসজ্জার প্রস্তুতি। এবছর এ উপজেলায় মোট ৪২টি মন্দির ও মন্ডবে অনুষ্ঠিত হবে মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার পূজা। এর মধ্যে ভান্ডারিয়া উপজেলা সদরের পৌর শহরে উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউর মন্দিরসহ ৭টি মন্দিরে, ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নে ৮টি, ২নং নদমূল্লা শিয়ালকাঠী ইউনিয়নে ৭টি, ৩নং তেলিখালি ইউনিয়নে ৩টি, ৪নং ইকড়ি ইউনিয়নে ৭টি, ৫নং ধাওয়া ইইনয়নেবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে জমিয়াতুল মোদারেছিনের উপজেলা কার্যালয় উদ্ধোধন
ইন্দুরকানীতে বাংলাদেশ জমিয়াতুল মোদারেসিনের উপজেলা কার্যালয় উদ্ধোধন করা হয়েছে। শনিবার উপজেলার সোনালী ব্যাংক সড়কে বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিনের উপজেলা কার্যালয় উদ্ধোধন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন সেলিমের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জমিয়াতুল মোদারেছিনের সাধারণ সম্পাদক মাওলানা ফারুক আহম্মেদ। এসময় বক্তব্য রাখেন মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আঃ বারী, শিক্ষক নেতা এম, এ ছগির, খান মো. নাসির উদ্দিন, আজাদ হোসেন বাচ্চু, মো. রফিকুল ইসলাম। পরে দোয়াও মোনাজাত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহীম।
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ফিশিং ট্রলারে বজ্রপাত ॥ ৫ জেলে আহত
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফবি আরিফুল ইসলাম নামের একটি ফিশিং ট্রলারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ১৭ জেলের মধ্যে পাঁচ জেলে গুরুতর আহত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে পূর্ব সুন্দরবনের দুবলারচর থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দুরে এ ঘটনা ঘটে। আহত জেলেরা হলেন ট্রলার মালিক ও মাঝি মো. আলামিন ঘরামী (৪০), বাদল খান (৩০), রিয়াজ হাওলাদার (৩২) মো. রতন (৩৮) ও মো. মিঠু (২২)। আহত জেলেদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর দুর্গম সাগর থেকে প্রায় ১৫ ঘণ্টা ট্রলার চালিয়ে আহত জেলেদের নিয়ে রবিবার দুপুরে ট্রলারটিবিস্তারিত পড়ুন
আমার বাড়ি আমার খামার প্রকল্পের কর্মচারির বিরুদ্ধে সরকারি কর্মকর্তা সাজার অভিযোগ
এবার সরকারি কর্মকর্তা সেজে সার্টিফিকেট ও ছবি সত্যায়িত করেছেন মোংলার পল্লী সঞ্চয় ব্যাংক ও আমার বাড়ি আমার খামার প্রকল্পে মাঠ সহকারি মো. মাসুদ শেখ। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ২০-২৫ জন ভুক্তভোগীরা এ মাঠ কর্মীর বিরুদ্ধে অভিযোগ দেন। পরে মাসুদ শেখ উপজেলা নির্বাহী অফিসারের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন । সুন্দরবন ইউনিয়নের আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যের অভিযোগ, এ প্রকল্পের সুন্দরবন ইউনিয়নের মাঠ সহকারি হিসেবে ২০১৩ সালে ডিসেম্বর মাসে যোগ দেন মো. মাসুদ শেখ। ২০১৬ সালে অডিটের কথা বলে তিনি সদস্যদের পাশ বই তার কাছে জমা রাখে। পরবর্তিতেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ডিআইজি খন্দকার মহিদ উদ্দিন
মাদক ও ক্যাসিনোর সাথে জড়িতদের ছাড় নয়
খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, মাদক ও ক্যাসিনোর সাথে যে দলের যে মতের লোক জড়িত থাকুক না কেন তাদের ছাড় দেয়া হবে না। তাই মাদক ও ক্যাসিনোর সাথে যারা জড়িত তারা তাদের ব্যবসা গুটিয়ে ফেলুন। পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি হিসেবে প্রধানমন্ত্রীর এ মেসেজ আমি আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। তাই সাবধান “যে দলেরই হোক না কেন কোন ছাড় পাবেন না”। রবিবার বিকেলে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জঙ্গি সন্ত্রাস, মাদক ও দূর্নীতি বিরাধী সমাবেশে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, মাদক পুরো সমাজকে গ্রাস করছে। একটি পরিবারের একজন সদস্যবিস্তারিত পড়ুন
সুন্দরবনে চোরা শিকারীসহ গ্রেফতার ৪
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকা থেকে হরিণ শিকারের ফাঁদসহ এক চোরা শিকারী ও চরাপুটিয়া এলাকা থেকে খালে বিষ দিয়ে মাছ আহরণের সময় দুই বোতল বিষসহ ৩ জেলেকে গ্রেফতার করেছে বনরক্ষীরা। রবিবার দুপুরে গ্রেফতারকৃত চোরা শিকারীকে খুলনা ও ৩ জেলেকে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান জানান, রবিবার সকালে সুন্দরবনের করমজল এলাকায় হরিণ শিকারের ফাঁদ পাতার সময় নিতাই মন্ডল (২৭) নামে এক চোরা শিকারীকে গ্রেফতার করে বন রক্ষীরা। এসময়ে অন্যবিস্তারিত পড়ুন
