Thursday, October 3rd, 2019
পাইকপাছায় পূজা মন্ডপে সরকারী অর্থ বিতরন
দুর্গোৎসব উপলক্ষে পাইকপাছার পূজা মন্ডপে সরকারী অর্থ প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার সকালে পূজাউদযাপন পরিষদ আয়োজিত সরকারী অর্থ বিতরন অনুষ্ঠানে খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) এমপি আলীকতারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসাবে অনুদানের অর্থ প্রদান করেন।উপজেলা পরিষদ হল রুমে পূজা পরিষদ সভাপতি সমীরন কুমার সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আ’লীগ আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান শিয়াবুউদ্দীন ফিরোজ বুলু, লিপিকা ঢালী, আ’লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, প্রানকৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সম্পাদক-আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক ময়নুল ইসলাম, শংকরবিস্তারিত পড়ুন
শরণখোলায় সোনালী ব্যাংকে ৫ লক্ষাধিক টাকার ৩৪টি জাল এফডিআর আটক
শরণখোলায় সোনালী ব্যাংক রায়েন্দা বাজার শাখায় ৩৪ টি জাল এফডিআর ধরা পড়েছে। বাগেরহাট জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অনুকুলে এফডিআরের টাকা উত্তোলনের জন্য ব্যাংকে জমা দিলে বিষয়টি ফাঁস হয়ে যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের অধীন মানব উন্নয়নের জন্য স্বাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প-২ এর আওতায় বাগেরহাটের জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক গত ২৬ সেপ্টেম্বর ৩৮.৩৬০.০০২.০৯৪.২০১৬-১১১ নং স্মারকে সোনালী ব্যাংকে ২০১২ সালে ইস্যু করা ৩৪ টি এফডিআর পাঠান। যার টাকার পরিমাণ ৫ লাখ ১০ হাজার। বৃহস্পতিবার এফডিআর (ফিক্সড ডিপোজিট) পরীক্ষা করে দেখা যায় ৩৪ টিবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ৬২টি মন্দিরে জেলা পরিষদের অনুদান বিতরণ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় সাবেক মন্ত্রী, জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন মূলক দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এবং পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে উপজেলার ৬২টি মন্দিরে অনুদান হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা অডিটরিয়ামে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান বিতরণ করা হয়। পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌরবিস্তারিত পড়ুন
পিরোজপুরের প্রবেশ দ্বারে বৃক্ষ রোপণ
‘গাছ লাগাই পরিবেশ বাঁচাই’ এই নীতি লালন করে পিরোজপুর সূর্যোদয় গ্রন্থাগার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পিরোজপুর জেলার প্রবেশ দ্বার বলেশ্বর ব্রীজ এর পশ্চিম ঢালে কৃষ্ণচুড়া গাছ রোপন করা হয়েছে। বুধবার বিকেলে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন। উপস্থিত ছিলেন গোয়েন্দা পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ, সূর্যোদয় গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রেজাউল করিম, সহ-সভাপতি আহসান কবির, সুপতি হালদার চঞ্চল, সাধারণ সম্পাদক রিংকু মিস্ত্রি, সদস্য মো রাজিব সেখ, মো. হাসিব, মো. জুয়েল সেখ, তন্ময় সরকার।
