প্রধান সূচি

বাগেরহাটে ডিআইজি খন্দকার মহিদ উদ্দিন

মাদক ও ক্যাসিনোর সাথে জড়িতদের ছাড় নয়

খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, মাদক ও ক্যাসিনোর সাথে যে দলের যে মতের লোক জড়িত থাকুক না কেন তাদের ছাড় দেয়া হবে না। তাই মাদক ও ক্যাসিনোর সাথে যারা জড়িত তারা তাদের ব্যবসা গুটিয়ে ফেলুন। পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি হিসেবে প্রধানমন্ত্রীর এ মেসেজ আমি আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। তাই সাবধান “যে দলেরই হোক না কেন কোন ছাড় পাবেন না”।

রবিবার বিকেলে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জঙ্গি সন্ত্রাস, মাদক ও দূর্নীতি বিরাধী সমাবেশে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, মাদক পুরো সমাজকে গ্রাস করছে। একটি পরিবারের একজন সদস্য যদি মাদকাসক্ত হয় তাহলে পুরো পরিবারটি চরম ভাবে ক্ষতিগ্রস্থ হয়। তাদের সুখ শান্তি থাকে না, তাদের সামাজিক জীবন দূর্বিসহ হয়ে ওঠে। তাই যে কোন মাদক থেকে আপনার পরিবারের সদস্যকে বিরত রাখতে হবে।

এসময় তিনি অভিভাবদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, তা প্রতিনিয়ত খোঁজ রাখুন।

বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ড. মোজাম্মেল হোসেন। এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, জেলা পুলিশিং কমিটিটি সভাপতি এ্যাডভোকেট মোজাফফর হোসেন, সাধারন সম্পাদক এ্যাডভোকেট শাহ্ আলম টুকু, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারন সম্পাদক বাকী তালুকদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শাইআলম বাচ্চু, জেলা আইনজীবী সমিতির  সভাপতি একে আজাদ ফিরোজ টিপু, বাগেরহাট কামেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial