প্রধান সূচি

সুন্দরবনে চোরা শিকারীসহ গ্রেফতার ৪

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকা থেকে হরিণ শিকারের ফাঁদসহ এক চোরা শিকারী ও চরাপুটিয়া এলাকা থেকে খালে বিষ দিয়ে মাছ আহরণের সময় দুই বোতল বিষসহ ৩ জেলেকে গ্রেফতার করেছে বনরক্ষীরা। রবিবার দুপুরে গ্রেফতারকৃত চোরা শিকারীকে খুলনা ও ৩ জেলেকে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান জানান, রবিবার সকালে সুন্দরবনের করমজল এলাকায় হরিণ শিকারের ফাঁদ পাতার সময় নিতাই মন্ডল (২৭) নামে এক চোরা শিকারীকে গ্রেফতার করে বন রক্ষীরা। এসময়ে অন্য চোরা শিকারীরা সুন্দরবনের গহীনে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হরিণ শিকারের বিপুল পরিমান ফাঁদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত চোরা শিকারী নিতাই মন্ডলের বাড়ী বাগেরহাটের মোংলা উপজেলার ডাংমারী গ্রামে।

তিনি আরও জানান, একই দিন সকালে চরাপুটিয়া এলাকা থেকে খালে বিষ দিয়ে মাছ আহরণের সময় দুই বোতল বিষসহ ৩ জেলেকে গ্রেফতার করেছে বন বিভাগের রক্ষীরা। গ্রেফতারকৃত ৩ জেলে হলো, আব্বাস আলী (২৭), ইসমাইল হোসেন (২৬) ও মো. গাইস (২৮)। তাদের বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial