বাগেরহাটে তথ্য অধিকার আইনের প্রথম দশক পালিত
“তথ্যের অধিকার সুশাসনের হাতিয়ার তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি ” এই শ্লোগান নিয়ে বাগেরহাটে তথ্য অধিকার আইনের প্রথম দশক পালন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। এ উপলক্ষে রবিবার বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে এক বণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
বাগেরহাট সনাকের সভাপতি প্রফেসর চৌধূরী আব্দুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলাপ্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, ডেপুটি সিভিল সার্জন ডা. পুলক দেবনাথ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সনাক সদস্য প্রফেসর এ.বি.এম. মোশার রফ হুসাইন, এ্যাড. মো. শাহ আলম টুকু, বাবুল সরদার প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, রাষ্ট্রের সকল নাগরিকের তথ্য পাওয়া অধিকার রয়েছে। সরকারি বেসরকারি সকল অফিসের যে কোন প্রয়োজনীয় তথ্য নাগরিকরা জানতে চাইলে তাদের দিতে হবে। আলোচনা সভায় জেলার সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ব্যাবসায়িসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
