September, 2026
পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ
বহুদিন পর বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে কোটি কোটি টাকার কাজ শুরু হলেও নির্মাণকাজের মান ও তদারকি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কোথাও কার্পেটিং উঠে গর্ত তৈরি হয়েছে, কোথাও জমছে বৃষ্টির পানি। আবার কোথাও পুরোনো সড়কের ওপর পর্যাপ্ত বালু-খোয়া না দিয়েই কার্পেটিং করার অভিযোগ উঠেছে। সড়কের কোথাও উঁচু, কোথাও নিচু হওয়া এবং দুই পাশে প্রয়োজনীয় মাটি ও কার্পেটিং না দেওয়ার অভিযোগও রয়েছে।স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নকশা ও নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হচ্ছে না। নিম্নমানের ইট ও অন্যান্য নির্মাণ সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাজের প্রতিটি ধাপে নির্ধারিত মান যাচাই-বাছাই যথাযথভাবে করা হচ্ছে না। ফলে কাজবিস্তারিত পড়ুন
পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ
পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এমপি।প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী এমপি বলেন, আজকে আমরা আপনাদেরকে যা দেবো তা কোন অর্থ সহায়তা নয়, বরং এটা একটা শুভেচ্ছা উপহার। সমাজে যাদের একটু আর্থিক সমস্যা রয়েছে, সেইসব মানুষদের সুখে দু:খে সকলের পাশে দাঁড়ানো উচিত। আমাদের দায়িত্বের সেই জায়গা থেকে একটু দায়িত্ব পালন করেছি। তিনি এই টাকাকে একটি পুঁজি হিসেবে ধরে এর সাথে নিজেদেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
পিরোজপুরে প্রায় তিন শতাধিক মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। একই সঙ্গে ছানি রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।মঙ্গলবার সকালে পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনায় এ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ নানা বয়সী তিন শতাধিক চক্ষু রোগী চিকিৎসাসেবা ও পরামর্শ নেন। এ সময় ছানি রোগীদের শনাক্ত করা হয়। শনাক্ত রোগীদের বরিশালে নিয়ে বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে বলে জানান আয়োজকরা। পাশাপাশি তাদের যাতায়াত, থাকা ও চিকিৎসাসহ প্রয়োজনীয় খরচবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় আন্ত:জেলা ডাকাতদলের সর্দার গ্রেপ্তার : পিস্তল ও ৬ ককটেল উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোমবার রাত ২টার দিকে উপজেলার খয়ের ঘটিচোড়া গ্রামে নিজ বাড়ি থেকে আন্ত:জেলা ডাকাত দলের সর্দার মো. দুলাল সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন ও লাল রঙের কসটেপ দিয়ে মোড়ানো ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত দুলাল সরদার মঠবাড়িয়া উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আব্দুল খালেক সরদারের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামে অভিযান পরিচালনা করে ডাকাত সরদার দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়।বিস্তারিত পড়ুন
ভুয়া র্যাব ও সেনাবাহিনীর মেজর সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ : প্রতারক গ্রেফতার
ভুয়া র্যাব সদস্য ও সেনাবাহিনীর মেজর এবং কর্নেলসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা ও এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পারভেজ ব্যাপারী (২২) নামে এক যুবককে মোংলা থেকে গ্রেফতার করেছে পিরোজপুরের কাউখালী থানা পুলিশ।সোমবার দুপুরে বাগেরহাটের মোংলা বন্দরের পৌর মার্কেট সংলগ্ন একটি মিষ্টির দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে এদিন সন্ধ্যায় তাকে কাউখালী থানায় নিয়ে আসা হয়েছে।গ্রেফতারকৃত পারভেজ খুলনা সদরের বয়রা ২৩ নম্বর রোডের বাসিন্দা সাখাওয়াত ব্যাপারীর ছেলে।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে নিজেকে র্যাবসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন পারভেজ।বিস্তারিত পড়ুন
কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না : সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপির আমাদের শেখাতে হবে না যে আমরা কীভাবে কর্মসূচি করব। বিএনপি বিরোধী দল হিসেবে ব্যর্থ হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। সোমবার দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সারজিস আলম। শহরের রাজারহাট এলাকার একটি রেস্তোরাঁয় এ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। সারজিস আলম বলেন, তারা বলছে এটা লং মার্চ না, রোড মার্চ। আবার কেউ কেউ বলছে লং ড্রাইভ। আমাদের এটা যদি লং ড্রাইভ হয়, তাহলে বেগম খালেদা জিয়া যেটা করেছিলেন, সেটাও লং ড্রাইভ।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক গ্রেফতার
পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ মো. রাজিব খান (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। রবিবার রাতে সদর থানার এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের বাসিন্দা মৃত নুরুলবিস্তারিত পড়ুন
নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৬
পিরোজপুরের নাজিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত এবং গ্রেফতার করা হয়েছে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে। রবিবার ভোররাতে ও সকালে এসব পৃথক অভিযান পরিচালনা করা হয়।নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।থানা পুলিশ সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক (এসআই) সালিহিনের নেতৃত্বে পরিচালিত একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝনঝনিয়া খেয়াঘাট সংলগ্ন ‘রিভারভিউ রেস্টুরেন্ট’ এর সামনে অভিযান চালায়। এ সময় ৫২ পিস ইয়াবাসহ সাগর বাইন (২৪) নামে এক যুবককে আটকবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় শহীদ মুক্তিযোদ্ধা দেখিয়ে সরকারি সুবিধা নেওয়ার অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক বীর মুক্তিযোদ্ধাকে ‘শহীদ বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে দেখিয়ে তার পরিবার সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওই মুক্তিযোদ্ধার মৃত্যুর তারিখ ও তার ছেলের জন্ম তারিখ নিয়ে প্রশ্ন তুলে তদন্তের দাবি জানিয়েছেন মো. আ. কুদ্দুস মৃধা নামে এক ব্যক্তি। এ বিষয়ে পিরোজপুর জেলা প্রশাসক ও মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।অভিযোগে বলা হয়, মঠবাড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বকসির ঘটিচোরা এলাকার মৃত আবদুল আজিজ সিকদার একজন বীর মুক্তিযোদ্ধা। তার গেজেট নম্বর ১০৫০ এবং মুক্তিবার্তা লাল বই নম্বর ০৬৫০৬০২০৭।অভিযোগকারীর দাবি, ১৯৯৬ সালে তার মৃত্যুরবিস্তারিত পড়ুন
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পিরোজপুর পৌরসভার কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা-১ শাখার যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান।এসময় প্রকল্পের কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, পিরোজপুর পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. মুনিরুজ্জামান নাসিম আলী, পৌর নির্বাহী প্রকৌশলী, পৌর নির্বাহী কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, পজেটিভ পিরোজপুরের সভাপতি, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, পিরোজপুর দীর্ঘদিন ধরে অবহেলিত। ভবিষ্যতে পিরোজপুরের উন্নয়নে যে বরাদ্দ আসবে, তাবিস্তারিত পড়ুন
