প্রধান সূচি

September, 2026

 

কারখানার ধোঁয়া-শব্দে বিপন্ন ৯১ পরিবারের বসতি

একদিকে ভৈরব নদী, অন্যদিকে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্প। নদীর তীরে ৯১টি ঘরে নতুন জীবনের স্বপ্ন নিয়ে বসবাস করছেন এসব পরিবার। তবে স্থানীয়দের অভিযোগ, পাশের চাপাতলা গ্রীন বোর্ড অ্যান্ড ফাইবার মিলসের ধোঁয়া, তীব্র দুর্গন্ধ, শব্দ ও রাসায়নিক কণায় সেই জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। এতে মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভৈরব নদী ও আশপাশের পরিবেশও-এমন অভিযোগ স্থানীয়দের।বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের ভৈরব নদীর তীরে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পে সরেজমিন গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে এসব অভিযোগ পাওয়া গেছে।বাসিন্দাদের দাবি, কারখানাটি চালুর পর থেকেই এলাকার পরিবেশের চিত্র বদলেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পিরোজপুরে ‎এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখা।শনিবার পিরোজপুর কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়।‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জামায়াত ইসলামী’র ব্যবসায়ী পরিষদ নেতা মাসুদ সাঈদী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান খানেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে উৎসবমূখর পরিবেশে জন্মাষ্টমী পালিত

পিরোজপুরে উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী।এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় শহরের আখড়াবাড়ী মন্দির থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষে হয়। শ্রী শ্রী মদনমোহন জিউর মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রির সভাপতিত্বে এবং সদস্য সচিব নির্মল কুমার চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন।এ সময় আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপিরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে এনসিপি’র উদ্যোগে ‘জাতীয় নাগরিক ব্লাড ব্যাংক’ উদ্বোধন

‘রক্তের অভাবে নয়, মানুষের পাশে মানুষ’ এই লক্ষ্যকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘জাতীয় নাগরিক ব্লাড ব্যাংক’ এর উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাট শহরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ব্লাড ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা এনসিপি’র আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার (সোহেল)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান (সুমন), সহ-সাংগঠনিক সম্পাদক রকিবুল ফকির, মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক খায়রুল বাশার এবং কেন্দ্রীয় নারী সংগঠক আজরীন আরবী নওরীন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবশক্তি’র আহ্বায়কবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের মাসব্যাপী মশক নিধন কর্মসূচি

পিরোজপুরে হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মাসব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু করেছে জেলা পরিষদ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পিরোজপুর শহরের সিও অফিস চত্বর এলাকায় দুইটি ফগার মেশিনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।‎পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন নিজে ফগার মেশিন চালিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।‎কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন এলাকায় মশক নিধন ও সচেতনতা বৃদ্ধিতে স্কুল-কলেজে সভা, লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন।


পিরোজপুরে বিএনপি নেতা ছালাম শেখের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শেখের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কদমতলা বাজারে ইউনিয়ন বিএনপি, সহযোগী সংগঠন ও স্থানীয় সাধারণ মানুষের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।কদমতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখের সভাপতিত্বে মানববন্ধনে স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।বিএনপি নেতা ও ইউপি সদস্য মো. রিয়াজ হোসেন উজ্জ্বল বলেন, ছালাম শেখ একজন ত্যাগী নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান। রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের অংশ হিসেবে তার বিরুদ্ধে মিথ্যা মামলাবিস্তারিত পড়ুন


কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানপ্রধান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।বুধবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সরকারি নিষেধাজ্ঞার তিন মাস পর উন্মুক্ত সুন্দরবন

দস্যু আতঙ্ক মাথায় নিয়ে বনে ১২ হাজার জেলে ও ৬ শতাধিক পর্যটকের প্রবেশ

দীর্ঘ তিন মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর সকাল থেকে পর্যটক ও বনজীবীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন। নিষেধাজ্ঞা উঠতেই বনের ওপর নির্ভরশীল হাজার হাজার জেলে, বাওয়ালি ও মৌয়ালদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।বন বিভাগ বলছে, বনজীবীদের জন্য শুধু চাঁদপাই রেঞ্জের ৪টি ষ্টেশনে ৩ হাজার পারমিট দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যেই অনেক জেলে বন বিভাগের পাশ (অনুমতি পত্র) নিয়ে বনের অভ্যন্তরে মাছ ও কাঁকড়া ধরতে প্রবেশ করেছে। একই সাথে বনের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বড় বড় ৭টি ট্যুরিস্ট বোট বোঝাই দেশ-বিদেশি পর্যটক সুন্দরবনে প্রবেশ করেছেন।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে উৎসবমূখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ভোর ৬ টায় বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টায় র‌্যালি শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।‎জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এলিজা জামান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজীবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial