প্রধান সূচি

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে উৎসবমূখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ভোর ৬ টায় বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টায় র‌্যালি শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এলিজা জামান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী অহিদুজ্জামান লাভলু, সদর থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সুমন খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial