প্রধান সূচি

Thursday, September 3rd, 2026

 

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের মাসব্যাপী মশক নিধন কর্মসূচি

পিরোজপুরে হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মাসব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু করেছে জেলা পরিষদ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পিরোজপুর শহরের সিও অফিস চত্বর এলাকায় দুইটি ফগার মেশিনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।‎পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন নিজে ফগার মেশিন চালিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।‎কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন এলাকায় মশক নিধন ও সচেতনতা বৃদ্ধিতে স্কুল-কলেজে সভা, লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন।


পিরোজপুরে বিএনপি নেতা ছালাম শেখের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শেখের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কদমতলা বাজারে ইউনিয়ন বিএনপি, সহযোগী সংগঠন ও স্থানীয় সাধারণ মানুষের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।কদমতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখের সভাপতিত্বে মানববন্ধনে স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।বিএনপি নেতা ও ইউপি সদস্য মো. রিয়াজ হোসেন উজ্জ্বল বলেন, ছালাম শেখ একজন ত্যাগী নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান। রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের অংশ হিসেবে তার বিরুদ্ধে মিথ্যা মামলাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial