Monday, September 7th, 2026
ভুয়া র্যাব ও সেনাবাহিনীর মেজর সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ : প্রতারক গ্রেফতার
ভুয়া র্যাব সদস্য ও সেনাবাহিনীর মেজর এবং কর্নেলসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা ও এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পারভেজ ব্যাপারী (২২) নামে এক যুবককে মোংলা থেকে গ্রেফতার করেছে পিরোজপুরের কাউখালী থানা পুলিশ।সোমবার দুপুরে বাগেরহাটের মোংলা বন্দরের পৌর মার্কেট সংলগ্ন একটি মিষ্টির দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে এদিন সন্ধ্যায় তাকে কাউখালী থানায় নিয়ে আসা হয়েছে।গ্রেফতারকৃত পারভেজ খুলনা সদরের বয়রা ২৩ নম্বর রোডের বাসিন্দা সাখাওয়াত ব্যাপারীর ছেলে।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে নিজেকে র্যাবসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন পারভেজ।বিস্তারিত পড়ুন
কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না : সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপির আমাদের শেখাতে হবে না যে আমরা কীভাবে কর্মসূচি করব। বিএনপি বিরোধী দল হিসেবে ব্যর্থ হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। সোমবার দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সারজিস আলম। শহরের রাজারহাট এলাকার একটি রেস্তোরাঁয় এ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। সারজিস আলম বলেন, তারা বলছে এটা লং মার্চ না, রোড মার্চ। আবার কেউ কেউ বলছে লং ড্রাইভ। আমাদের এটা যদি লং ড্রাইভ হয়, তাহলে বেগম খালেদা জিয়া যেটা করেছিলেন, সেটাও লং ড্রাইভ।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক গ্রেফতার
পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ মো. রাজিব খান (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। রবিবার রাতে সদর থানার এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের বাসিন্দা মৃত নুরুলবিস্তারিত পড়ুন
