প্রধান সূচি

পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক গ্রেফতার

পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ মো. রাজিব খান (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। রবিবার রাতে সদর থানার এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে রাজিব খানকে গ্রেফতার করে পুলিশ। পরে রাজিবের বসতঘরে তল্লাশি চালিয়ে Made in USA, N1101 লেখা একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে গ্রেফতারকৃত রাজিবের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া পুলিশ রাজিবের ৭ দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial