প্রধান সূচি

September, 2026

 

স্বরূপকাঠীতে সেফটি ট্যাংকে নেমে রাজমিস্ত্রীর মৃত্যু : হাসপাতালে সহযোগী

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেফটি ট্যাংকের ভেতরে নেমে মো. মনির শেখ (৪২) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা মো. কুদ্দুস (৭০) নামে অপর এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের তারা মিয়ার ভবনে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির শেখ জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ফলনী গ্রামের মো. আব্দুল জলিল শেখের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে মনির শেখের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রী মো. শাহ আলম জানান, মনির শেখ ও তার সহযোগী কুদ্দুসবিস্তারিত পড়ুন


কাউখালীতে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় ছোরা, খেলনা পিস্তল, ভুয়া পুলিশের পরিচয়পত্র ও অস্ত্রের লাইসেন্সসহ শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।তিনি জানান, সোমবার সন্ধ্যায় কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শাওন ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়ির দোতলা ভবনের ছাদ থেকে কার্তুজ ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। শাওন ইসলাম অপু শিয়ালকাঠী এলাকার মৃত শাখাওয়াত হোসেন ও মৃত ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন এলাকায়বিস্তারিত পড়ুন


পিরোজপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পিরোজপুরে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় সাঁতার, দাবা, হ্যান্ডবল ও কাবাডি ইভেন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০৩ জন শিক্ষার্থী অংশ নেয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদুরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ৩০ গ্রাম আইস ও ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিরাজ শেখ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বিষয়টি জানান।‎এর আগে রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে পিরোজপুর পৌরসভার দক্ষিণ কৃষ্ণনগর এলাকার একটি বসতঘর থেকে মিরাজ শেখকে গ্রেপ্তার করা হয়। সে পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ ডুমুরিতলা এলাকার মৃত আবুয়াল শেখের ছেলে।‎পুলিশ সুপার জানান, অভিযানের সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে। মিরাজ শেখের বিরুদ্ধে ফরিদপুরেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সারাদেশের সঙ্গে পিরোজপুরেও তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে।শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যুক্ত হন জেলা প্রশাসক আবু সাঈদ।এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন উপলক্ষে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে পৌরবিস্তারিত পড়ুন


বীর মুক্তিযোদ্ধা সুলতান আলী ফকিরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা সুলতান আলী ফকির শুক্রবার ভোর ৪টায় বার্ধক্যজনিতকারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …..রাজিউন)। মৃতকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। এই বীর মুক্তিযোদ্ধকে তার নিজ বাড়ী পিরোজপুর সদর উপজেলার ঝন্ঝন্য়িা গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।এ সময় পুলিশের একটি চৗকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করে। পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখারুল ইসলাম শামীম রাষ্ট্রের পক্ষে বীর মুক্তিযোদ্ধার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এছাড়া বিজিবি’র একটি সুসজ্জিতদল সমরিক শ্রদ্ধা জানান।জানাজায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মৃত্যুকালে স্ত্রী ও চারবিস্তারিত পড়ুন


পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

‘পুলিশ জনতা, ঐক্য গড়ো-শান্তি সমাজ রক্ষা করো’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৪টায় পৌর শহরের নায়োরী কমিউনিটি সেন্টারে পিরোজপুর সদর থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।‎পিরোজপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি শেখ শহিদুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।‎সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্তবিস্তারিত পড়ুন


পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা

শিশুশ্রম নিরসন এবং ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে পিরোজপুর জেলা ও উপজেলা প্রশাসনের এবং পিরোজপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশুশ্রম নিরসন ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ।ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এপির ম্যানেজার লিন্ডা দফো সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা শিশুশ্রম নিরসন, ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা এবং তাদের শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। শিশুদের অধিকার রক্ষা এবং তাদের জন্য নিরাপদ, সুন্দরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।প্রথমে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগমের সভাপতিত্বে এবংবিস্তারিত পড়ুন


ভাঙ্গারি ব্যবসায়ীকে জিম্মি করে সোয়া ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ : গ্রেফতার-২

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ভাঙ্গারি মালামাল কেনার কথা বলে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে জিম্মি করে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩ লাখ ২৩ হাজার ৬০০ টাকা ও একটি স্মাটফোন হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আসাদুল ইসলাম গত ৩ সেপ্টেম্বর ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পরে পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার ধাওয়া ইউনিয়ন যুবদল নেতা মো. সোহাগ মৃধা ও মো. সোহাগ হাওলাদারকে গ্রেফতার করেছে।আসাদুল ইসলাম বাগেরহাট জেলার কচুয়া উপজেলার শিরোখালী গ্রামের আশ্রাব আলীর ছেলে। তিনি পেশায় একজন ভাঙ্গারি ব্যবসায়ী।আসাদুল ইসলাম জানান,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial