September, 2026
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে শ্রমিকদলের মিছিল-সমাবেশ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুরে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখা।বৃহস্পতিবার বিকেলে শহরের পোস্ট অফিস রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।এর আগে বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম বাতেন।জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, বিএনপির সাবেকবিস্তারিত পড়ুন
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর : গ্রেপ্তার-১
পিরোজপুরের ভান্ডারিয়ায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এক প্রবাসীর বসতঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক ১০টা ৫ মিনিটের দিকে উপজেলার ইকড়ি ইউনিয়নের বেতাগী সিংখালী ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী সিংখালী এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী মো. আজম খান (৫০) দুবাই থেকে ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় ব্যক্তিরা ওই রাতে তার বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা বাড়ির দোতালায় উঠে ভাংচুর করে এবং সেখানে অগ্নিসংযোগ করে। এতে ঘরের বিভিন্ন মালামালবিস্তারিত পড়ুন
বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব
পিরোজপুরে চ্যাম্পিয়ন পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের জমজমাট যুক্তিতর্কের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। রানারআপ হয়েছে পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়। চুড়ান্ত পর্বে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন দলের দলনেতা তাসনিম এজাজ সুবাইতা।চ্যাম্পিয়ন দলের বিতার্কিকরা হলো- ফাতিমা সাইবুল, নাকসুন নাজাহ্ এবং তাসনিম এজাজ সুবাইতা। রানারআপ দলের বিতার্কিকরা হলো- তীর্থ হালদার, মাহির সাহরিয়ার এবং মারোয়ান মুসা।বুধবার পিরোজপুর এপেক্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিএফএফ-সমকাল ১২তম জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা।প্রতিযোগিতায় জেলার ৮টি বিদ্যালয় অংশ গ্রহণ করে। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হল- পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়, পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, পিরোজপুর টাউন উচ্চ বিদ্যালয়, ভান্ডারিয়াবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর
পিরোজপুরের ভান্ডারিয়ায় বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর এমপি। মঙ্গলবার দুপুরে তিনি এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন।উদ্বোধন করা উন্নয়ন কাজগুলোর মধ্যে রয়েছে ৬৭নং নিজ ভান্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং ৭৬নং দক্ষিণ ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সস্প্রসারণকাজ।এছাড়া ভান্ডারিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে জাকির পেশকারের অফিস থেকে বেলায়েত হাওলাদারের বাড়ি পর্যন্ত এবং পেশকার মসজিদ থেকে ইউনুসের বাড়ি পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।একই ওয়ার্ডে বড় কানুয়া আলীর দোকান সংলগ্ন বিসিসিটিএফ সিসি রোড থেকে হাওলাদার বাড়ি-বেপারী বাড়ি পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণকাজেরও উদ্বোধন করা হয়।এসময় উপস্থিতবিস্তারিত পড়ুন
এমআরডিআই আয়োজিত বিভাগীয় মতবিনিময় বক্তারা...
পাঠক-দর্শকের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
সংবাদ প্রকাশে ভুল-ত্রুটি স্বীকার ও সংশোধন, পাঠক-দর্শকের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি এবং সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে সংবাদমাধ্যমের নিজস্ব জবাবদিহির কাঠামো আরও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজনরা। তাদের মতে, কার্যকর স্ব-নিয়ন্ত্রণ ব্যবস্থা গণমাধ্যমের পেশাগত মান, সম্পাদকীয় স্বাধীনতা ও জনআস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তারা বলেন, সংবাদমাধ্যমের প্রতি মানুষের আস্থা শুধুমাত্র সময়মতো সংবাদ প্রকাশের ওপর নির্ভর করে না, ভুল হলে সংবাদমাধ্যম কীভাবে তা স্বীকার ও সংশোধন করে, পাঠক-দর্শকের অভিযোগ কীভাবে বিবেচনা ও নিষ্পত্তি করে এবং সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণে কী ধরনের পেশাগত নীতিমালা অনুসরণ করে এসব বিষয়ওবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ডেঙ্গু পরিস্থিতি ও হাসপাতাল পরিচ্ছন্নতা বিষয়ে মতবিনিময় ও হাসপাতাল পরিদর্শন
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা, হাসপাতালের পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার মানোন্নয়নে পিরোজপুর জেলা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জেলা উন্নয়ন সহায়ক নাগরিক পরিষদের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের পরিচ্ছন্নতা, রোগীদের খাবারের মান, ড্রেনেজ ব্যবস্থা, চিকিৎসক ও জনবল সংকট, দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা, রোগীর সঙ্গে অতিরিক্ত লোকজনের উপস্থিতি এবং নতুন ভবনের লিফট দ্রুত চালুর বিষয়ে আলোচনা হয়।সভায় জানানো হয়, ১০০ শয্যার জেলা হাসপাতালে বর্তমানে প্রায় ৩৫০ রোগী চিকিৎসাধীন থাকায় চিকিৎসক ও অন্যান্য জনবলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারবিস্তারিত পড়ুন
ব্রিজ ভেঙে আহত-৪
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে খাল দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সরকারি খাল দখলমুক্ত করার লক্ষ্যে পিরোজপুরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা।শনিবার দিনব্যাপী জেলা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের অংশ হিসেবে পৌরসভার শিকারপুর এলাকার নাপিতখালী খাল, পুলিশলাইন সড়কের কুমারখালী খাল এবং পিটিআই-বৌদ্ধপাড়া সংলগ্ন খালে অবৈধ দখল উচ্ছেদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।এসময় জেলা প্রশাসক আবু সাঈদ, পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইফতেখারুল ইসলাম শামীম, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, পজেটিভ পিরোজপুরের সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তাবিস্তারিত পড়ুন
কোটি টাকা আত্মসাৎ : প্রধান শিক্ষককে শোকজ
পিরোজপুরের ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. মজিবুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, সরকারি রাজস্ব ফাঁকি, ক্ষমতার অপব্যবহার ও পেশাগত অসদাচরণসহ ২৪টি গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে বিধিমোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাসিবুল হাসান স্বাক্ষরিত স্মারক নং-০৫.১০.৭৯১৪.০০০.০৭.০০১.২৬-৯৪২ তে গত ১৩ সেপ্টেম্বর এ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল (বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪-এর ৫৩ (২) বিধির আওতায়বিস্তারিত পড়ুন
পিরোজপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার
পিরোজপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার পিরোজপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়।পিরোজপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. আবু হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) মো. জহিরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর সহদেব চন্দ্র পাল, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হেলালুর রহমান।সেমিনারে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেড থেকে প্রশিক্ষণ নিয়েবিস্তারিত পড়ুন
বার্ষিক উৎসবে নাশকতার আশংকা
কাউখালীতে শ্রীগুরু সংঘের সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে কোটি টাকা লোপাটের অভিযোগ
পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের তহবিল তছরুপ, অনিয়ম ও আশ্রমের পরিবেশ অশান্ত করার অভিযোগে সংগঠনটির বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষ বিপুল বরন ঘোষ ও তার অনুসারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে আশ্রমের পরিচালনা কমিটি ও সাধারণ ভক্তরা।মঙ্গলবার বেলা ১১টায় কাউখালী শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করা হয়।আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল লিখিত বক্তব্যে বলেন, বিপুল বরন ঘোষ আশ্রমের কোষাধ্যক্ষের দায়িত্বে থাকাকালে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও অর্থনৈতিক দুর্নীতি করেছেন বলে অভিযোগ রয়েছে। তহবিল তছরুপসহ নানা অনিয়মের অভিযোগে তাকে আশ্রম থেকে আইনানুগভাবে বহিষ্কার করাবিস্তারিত পড়ুন
