প্রধান সূচি

Monday, September 21st, 2026

 

এমআরডিআই আয়োজিত বিভাগীয় মতবিনিময় বক্তারা...

পাঠক-দর্শকের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ

সংবাদ প্রকাশে ভুল-ত্রুটি স্বীকার ও সংশোধন, পাঠক-দর্শকের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি এবং সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে সংবাদমাধ্যমের নিজস্ব জবাবদিহির কাঠামো আরও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজনরা। তাদের মতে, কার্যকর স্ব-নিয়ন্ত্রণ ব্যবস্থা গণমাধ্যমের পেশাগত মান, সম্পাদকীয় স্বাধীনতা ও জনআস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তারা বলেন, সংবাদমাধ্যমের প্রতি মানুষের আস্থা শুধুমাত্র সময়মতো সংবাদ প্রকাশের ওপর নির্ভর করে না, ভুল হলে সংবাদমাধ্যম কীভাবে তা স্বীকার ও সংশোধন করে, পাঠক-দর্শকের অভিযোগ কীভাবে বিবেচনা ও নিষ্পত্তি করে এবং সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণে কী ধরনের পেশাগত নীতিমালা অনুসরণ করে এসব বিষয়ওবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ডেঙ্গু পরিস্থিতি ও হাসপাতাল পরিচ্ছন্নতা বিষয়ে মতবিনিময় ও হাসপাতাল পরিদর্শন

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা, হাসপাতালের পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার মানোন্নয়নে পিরোজপুর জেলা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জেলা উন্নয়ন সহায়ক নাগরিক পরিষদের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের পরিচ্ছন্নতা, রোগীদের খাবারের মান, ড্রেনেজ ব্যবস্থা, চিকিৎসক ও জনবল সংকট, দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা, রোগীর সঙ্গে অতিরিক্ত লোকজনের উপস্থিতি এবং নতুন ভবনের লিফট দ্রুত চালুর বিষয়ে আলোচনা হয়।সভায় জানানো হয়, ১০০ শয্যার জেলা হাসপাতালে বর্তমানে প্রায় ৩৫০ রোগী চিকিৎসাধীন থাকায় চিকিৎসক ও অন্যান্য জনবলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial