Thursday, September 24th, 2026
অনিয়ম-দুর্নীতির অভিযোগ
প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ভান্ডারিয়ায় ছাত্রীদের বিক্ষোভ : সড়ক অবরোধ
পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা।বৃহস্পতিবার সকাল পৌনে ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত বিদ্যালয় ও ভান্ডারিয়া ওভারব্রিজ সংলগ্ন হাইওয়ে সড়কে এ কর্মসূচি পালন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মজিবুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, সরকারি রাজস্ব ফাঁকি, ক্ষমতার অপব্যবহার ও পেশাগত অসদাচরণসহ গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান তদন্ত কমিটি গঠন করেন। পরে গত ১৩ সেপ্টেম্বর প্রধান শিক্ষককের বিরুদ্ধে ২৪টি অভিযোগ উল্লেখ করে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়।বিদ্যালয়েবিস্তারিত পড়ুন
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে শ্রমিকদলের মিছিল-সমাবেশ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুরে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখা।বৃহস্পতিবার বিকেলে শহরের পোস্ট অফিস রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।এর আগে বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম বাতেন।জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, বিএনপির সাবেকবিস্তারিত পড়ুন
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর : গ্রেপ্তার-১
পিরোজপুরের ভান্ডারিয়ায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এক প্রবাসীর বসতঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক ১০টা ৫ মিনিটের দিকে উপজেলার ইকড়ি ইউনিয়নের বেতাগী সিংখালী ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী সিংখালী এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী মো. আজম খান (৫০) দুবাই থেকে ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় ব্যক্তিরা ওই রাতে তার বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা বাড়ির দোতালায় উঠে ভাংচুর করে এবং সেখানে অগ্নিসংযোগ করে। এতে ঘরের বিভিন্ন মালামালবিস্তারিত পড়ুন
