পিরোজপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার
পিরোজপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার পিরোজপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
পিরোজপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. আবু হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) মো. জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর সহদেব চন্দ্র পাল, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হেলালুর রহমান।
সেমিনারে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেড থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা উন্নয়ন করে উদ্যোক্তা হওয়া এবং নিরাপদে বিদেশে চাকুরী করার সুযোগের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
