পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে র্যালিটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন ও সালমান জাকিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ।
এ সময় পিরোজপুর জেলা, পৌরসভা ও বিভিন্ন উপজেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পিরোজপুরের নেছারাবাদে মন্দিরের জমি দখল জামায়াত নেতার : উদ্ধারে সনাতন ধর্মাবলম্বীদের সংবাদ সম্মেলন (পূর্ববর্তি সংবাদ)
