প্রধান সূচি

September, 2026

 

জেলা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও বর্জ্য অপসারণ যানবাহন দিয়েছে জেলা পরিষদ

পিরোজপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার, জরুরি চিকিৎসা সামগ্রী ও বর্জ্য অপসারণ যানবাহন প্রদান করা হয়েছে।‎বুধবার দুপুরে বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, পিরোজপুর জেলা সদর হাসপাতালে প্রতিদিন ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী সেবা নিতে আসেন। অতিরিক্ত রোগীর চাপ সামলানো এবং হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সেবার মান বজায় রাখতে জেলা পরিষদ এ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।‎জেলা পরিষদের অনুদান থেকে ১০টি মানসম্মত অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। এর মধ্যে পিরোজপুর সদর হাসপাতালে ৭টি, জেলা হার্টবিস্তারিত পড়ুন


পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিক গ্রেফতার‎

নিষিদ্ধ ঘোষিত পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. অনিরুজ্জামান অনিককে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গেফতার করা হয়।‎গ্রেফতারকৃত অনিক পিরোজপুর পৌরসভার খামকাটা এলাকার বাসিন্দা ও কার্যক্রম স্থগিত থাকা পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকতারুজ্জামান ফুল’ুর ছেলে।‎পুলিশ সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২০ থেকে ২৫ জন ব্যক্তি বিস্ফোরক দ্রব্য নিয়ে মিছিল করে কুড়িল বিশ্বরোডের দিকে আসছেন।বিস্তারিত পড়ুন


বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পিরোজপুর হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে জেলা হাসপাতালের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদের হলরুমে হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও হৃদস্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পিরোজপুর হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল ইসলাম দিপু’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।বিশেষবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ৯টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ, পিরোজপুরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচির অংশ হিসেবে ভাড়ানি খালের পাড় ও আশপাশের এলাকায় প্রায় ১০০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় উপস্থিত, ছিলেন পিরোজপুর পৌর প্রশাসক মো. মাহামুদুর রহমান মামুন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীবিস্তারিত পড়ুন


কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতা নিয়ে মতবিনিময় সভা

পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার।সভায় বক্তব্য দেন, কাউখালী সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, কাউখালী থানার উপপরিদর্শক মাসুদ আল মামুন, কাউখালী কেন্দ্রীয় আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. হোসাইন আহম্মেদ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন হালদার, গন্ধর্ব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার, আইরনবিস্তারিত পড়ুন


পিরোজপুর শহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা দিলেন জেলা প্রশাসক

পিরোজপুর পৌর শহরের পুরাতন কাপড়িয়াপট্টি সড়কে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।রবিবার জেলা প্রশাসকের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে হাতে অর্থ সহায়তা তুলে দেন জেলা প্রশাসক আবু সাঈদ।উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাতে পিরোজপুর শহরের পুরাতন কাপুড়িয়াপট্টি সড়কে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ৬টি দোকানঘর পুড়ে যায়। এতে ৫ জন দোকান মালিক ও ৪ জন ভাড়াটিয়া ক্ষতিগ্রস্ত হন।অর্থ সহায়তা অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা ও পুনর্বাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।


পিরোজপুরের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম-সেবা) এর সাথে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পুলিশ জনগণের বন্ধু। অপরাধ দমনে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীসহ যেকোনো অপরাধীর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।তিনি আরও বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডেবিস্তারিত পড়ুন


রামপালে ঝুঁকিপূর্ণ ১৯ প্রাথমিক বিদ্যালয়

বৃষ্টির পানি ঢুকে পড়ে শ্রেণিকক্ষে। কোথাও ছাদের পলেস্তারা খসে পড়ছে, আবার কোথাও দেয়াল ও পিলারে দেখা দিয়েছে বড় বড় ফাটল। বেরিয়ে এসেছে মরিচাধরা রড। কোনো কোনো বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন এমন অবস্থায় পৌঁছেছে যে, প্রতিদিনই দুর্ঘটনার শঙ্কা নিয়ে ক্লাস করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।বাগেরহাটের রামপাল উপজেলার ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব বিদ্যালয়ে পড়াশোনা করছে প্রায় ১ হাজার ৭৭০ শিশু। দীর্ঘদিন সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে। এতে উদ্বেগে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রামপাল উপজেলায়বিস্তারিত পড়ুন


পিরোজপুর পৌর শহরে অগ্নিকান্ড : ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র পুরাতন কাপড়িয়াপট্টি সড়কে অগ্নিকান্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রাথমিক হিসাবে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হল- মেসার্স জাহাঙ্গীর টেইলার্স অ্যান্ড ফেব্রিকস, জয় টি স্টোর, পিরোজপুর হার্ডওয়্যার স্টোর, আয়শা স্টোর, আকন সাইকেল ও মাসুদ অ্যান্ড ব্রাদার্স।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, জাহাঙ্গীর টেইলার্স অ্যান্ড ফেব্রিকস ও জয় টি স্টোরের দিক থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তাদের প্রাথমিক ধারণা। তবে আগুনের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেবিস্তারিত পড়ুন


অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ভান্ডারিয়ায় ছাত্রীদের বিক্ষোভ : সড়ক অবরোধ

পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা।বৃহস্পতিবার সকাল পৌনে ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত বিদ্যালয় ও ভান্ডারিয়া ওভারব্রিজ সংলগ্ন হাইওয়ে সড়কে এ কর্মসূচি পালন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মজিবুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, সরকারি রাজস্ব ফাঁকি, ক্ষমতার অপব্যবহার ও পেশাগত অসদাচরণসহ গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান তদন্ত কমিটি গঠন করেন। পরে গত ১৩ সেপ্টেম্বর প্রধান শিক্ষককের বিরুদ্ধে ২৪টি অভিযোগ উল্লেখ করে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়।বিদ্যালয়েবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial