Friday, September 25th, 2026
পিরোজপুর পৌর শহরে অগ্নিকান্ড : ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই
পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র পুরাতন কাপড়িয়াপট্টি সড়কে অগ্নিকান্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রাথমিক হিসাবে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হল- মেসার্স জাহাঙ্গীর টেইলার্স অ্যান্ড ফেব্রিকস, জয় টি স্টোর, পিরোজপুর হার্ডওয়্যার স্টোর, আয়শা স্টোর, আকন সাইকেল ও মাসুদ অ্যান্ড ব্রাদার্স।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, জাহাঙ্গীর টেইলার্স অ্যান্ড ফেব্রিকস ও জয় টি স্টোরের দিক থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তাদের প্রাথমিক ধারণা। তবে আগুনের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেবিস্তারিত পড়ুন
