প্রধান সূচি

পিরোজপুর পৌর শহরে অগ্নিকান্ড : ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র পুরাতন কাপড়িয়াপট্টি সড়কে অগ্নিকান্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রাথমিক হিসাবে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হল- মেসার্স জাহাঙ্গীর টেইলার্স অ্যান্ড ফেব্রিকস, জয় টি স্টোর, পিরোজপুর হার্ডওয়্যার স্টোর, আয়শা স্টোর, আকন সাইকেল ও মাসুদ অ্যান্ড ব্রাদার্স।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, জাহাঙ্গীর টেইলার্স অ্যান্ড ফেব্রিকস ও জয় টি স্টোরের দিক থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তাদের প্রাথমিক ধারণা। তবে আগুনের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও অবকাঠামো পুড়ে গেছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় কারও অভিযোগ না থাকায় সাধারণ ডায়েরি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial