Tuesday, September 29th, 2026
বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র্যালি ও আলোচনা সভা
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পিরোজপুর হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে জেলা হাসপাতালের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদের হলরুমে হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও হৃদস্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পিরোজপুর হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল ইসলাম দিপু’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।বিশেষবিস্তারিত পড়ুন
