পিরোজপুর শহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা দিলেন জেলা প্রশাসক
পিরোজপুর পৌর শহরের পুরাতন কাপড়িয়াপট্টি সড়কে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
রবিবার জেলা প্রশাসকের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে হাতে অর্থ সহায়তা তুলে দেন জেলা প্রশাসক আবু সাঈদ।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাতে পিরোজপুর শহরের পুরাতন কাপুড়িয়াপট্টি সড়কে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ৬টি দোকানঘর পুড়ে যায়। এতে ৫ জন দোকান মালিক ও ৪ জন ভাড়াটিয়া ক্ষতিগ্রস্ত হন।
অর্থ সহায়তা অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা ও পুনর্বাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Please follow and like us:
« পিরোজপুরের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
