Sunday, September 27th, 2026
পিরোজপুর শহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা দিলেন জেলা প্রশাসক
পিরোজপুর পৌর শহরের পুরাতন কাপড়িয়াপট্টি সড়কে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।রবিবার জেলা প্রশাসকের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে হাতে অর্থ সহায়তা তুলে দেন জেলা প্রশাসক আবু সাঈদ।উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাতে পিরোজপুর শহরের পুরাতন কাপুড়িয়াপট্টি সড়কে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ৬টি দোকানঘর পুড়ে যায়। এতে ৫ জন দোকান মালিক ও ৪ জন ভাড়াটিয়া ক্ষতিগ্রস্ত হন।অর্থ সহায়তা অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা ও পুনর্বাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
পিরোজপুরের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম-সেবা) এর সাথে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পুলিশ জনগণের বন্ধু। অপরাধ দমনে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীসহ যেকোনো অপরাধীর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।তিনি আরও বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডেবিস্তারিত পড়ুন
