প্রধান সূচি

পিরোজপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রথমে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসির সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুলতানা জাহান মেমী, সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফারজানা হকসহ বিভিন্ন উপজেলা থেকে আগত মহিলা দলের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শনকে ধারণ করে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় মহিলা দলের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি পিরোজপুরে মহিলা দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial