Wednesday, September 9th, 2026
পিরোজপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।প্রথমে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগমের সভাপতিত্বে এবংবিস্তারিত পড়ুন
ভাঙ্গারি ব্যবসায়ীকে জিম্মি করে সোয়া ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ : গ্রেফতার-২
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ভাঙ্গারি মালামাল কেনার কথা বলে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে জিম্মি করে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩ লাখ ২৩ হাজার ৬০০ টাকা ও একটি স্মাটফোন হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আসাদুল ইসলাম গত ৩ সেপ্টেম্বর ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পরে পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার ধাওয়া ইউনিয়ন যুবদল নেতা মো. সোহাগ মৃধা ও মো. সোহাগ হাওলাদারকে গ্রেফতার করেছে।আসাদুল ইসলাম বাগেরহাট জেলার কচুয়া উপজেলার শিরোখালী গ্রামের আশ্রাব আলীর ছেলে। তিনি পেশায় একজন ভাঙ্গারি ব্যবসায়ী।আসাদুল ইসলাম জানান,বিস্তারিত পড়ুন
পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ
বহুদিন পর বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে কোটি কোটি টাকার কাজ শুরু হলেও নির্মাণকাজের মান ও তদারকি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কোথাও কার্পেটিং উঠে গর্ত তৈরি হয়েছে, কোথাও জমছে বৃষ্টির পানি। আবার কোথাও পুরোনো সড়কের ওপর পর্যাপ্ত বালু-খোয়া না দিয়েই কার্পেটিং করার অভিযোগ উঠেছে। সড়কের কোথাও উঁচু, কোথাও নিচু হওয়া এবং দুই পাশে প্রয়োজনীয় মাটি ও কার্পেটিং না দেওয়ার অভিযোগও রয়েছে।স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নকশা ও নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হচ্ছে না। নিম্নমানের ইট ও অন্যান্য নির্মাণ সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাজের প্রতিটি ধাপে নির্ধারিত মান যাচাই-বাছাই যথাযথভাবে করা হচ্ছে না। ফলে কাজবিস্তারিত পড়ুন
পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ
পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এমপি।প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী এমপি বলেন, আজকে আমরা আপনাদেরকে যা দেবো তা কোন অর্থ সহায়তা নয়, বরং এটা একটা শুভেচ্ছা উপহার। সমাজে যাদের একটু আর্থিক সমস্যা রয়েছে, সেইসব মানুষদের সুখে দু:খে সকলের পাশে দাঁড়ানো উচিত। আমাদের দায়িত্বের সেই জায়গা থেকে একটু দায়িত্ব পালন করেছি। তিনি এই টাকাকে একটি পুঁজি হিসেবে ধরে এর সাথে নিজেদেরবিস্তারিত পড়ুন
