প্রধান সূচি

পিরোজপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পিরোজপুরে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় সাঁতার, দাবা, হ্যান্ডবল ও কাবাডি ইভেন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদুর রহমান মামুন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।
পিরোজপুরের মাধ্যমিক পর্যায়ে ২৮১টি, মাদরাসা পর্যায়ে ১৭৩টি, কলেজ পর্যায়ে ৩৯টি এবং কারিগরি স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে দিনভর চলে প্রতিদ্বন্দ্বিতা।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সাঁতার, দাবা, হ্যান্ডবল ও কাবাডিতে নিজেদের দক্ষতা প্রদর্শন করে। বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial