Monday, August 13th, 2018
সমকাল সম্পাদক গোলাম সারওয়ার আর নেই
আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কিছুক্ষণ আগে আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার রাত ৯টা ২৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এরআগে সোমবার বিকেল ৫টায় সমকাল সম্পাদকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য গত ৩ আগস্ট মধ্যরাতে সমকাল সম্পাদককে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরদিন সকালে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। নিউমোনিয়া সংক্রমণ হ্রাসের পাশাপাশি ফুসফুসে জমে থাকাবিস্তারিত পড়ুন
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র শ্রদ্ধা নিবেদন
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জাতীয় পাটি-জেপি’র চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী অনোয়ার হোসেন মঞ্জু শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার সন্ধ্যায় মন্ত্রী টুঙ্গিপাড়া পৌছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন। বেদীর সামনে এ সময় এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর মন্ত্রী কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। এরপর বঙ্গবন্ধু, তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনসহ ৭৫’র ১৫ আগষ্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এসময় দোয়া ও মোনাজাতে শরিক হন জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি মোহাম্মদ সালাউদ্দিন মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য মো. রুহুল আমীন এমপি,বিস্তারিত পড়ুন
বাগেরহাটে আ’লীগের শোক র্যালী ও আলোচনা সভা
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাটে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রেলরোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে জেলা আওয়ামী লীগের সভাপতি বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে¡ আওযামী লীগ কার্যালয থেকে শহরে একটি শোক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় রেলরোডস্থ দলীয় কার্যালয় এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বাগেরহাট-২ আসনের এমপি মীর শওকতবিস্তারিত পড়ুন
পাইকগাছা যুবলীগের আলোচনা সভা
পাইকগাছা উপজেলা যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌর চত্ত্বরে উপজেলা যুবলীগের সমন্বয়ক শেখ আনিছুর রহমান মুক্তর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এডভোকেট শেখ মো. নূরুল হক। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মুনছুর আলী গাজী, বিজন বিহারী সরকার, গোলাম রব্বানী, ভূধর চন্দ্র বিশ্বাস, দাউদ শরীফ, যুবলীগনেতা শেখ শহিদ হোসেন বাবুল, শেখ আব্দুস সাত্তার, শেখ মাসুদুর রহমান, আব্দুর রাজ্জাক রাজু, উত্তম দাশ, মিনারুল ইসলামবিস্তারিত পড়ুন
গাড়ি বিকল হয়ে পড়ে বন্ধ হয়ে যাচ্ছে যানবাহন চলাচল
টগড়া ফেরীঘাটের গ্যাংওয়ে ডুবে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি
জোয়ারের পানিতে পিরোজপুরের টগড়া ফেরীঘাটের গ্যাংওয়ে ডুবে যাওয়ায় যানবাহন উঠা-নামাসহ যাত্রীরা চরম দূর্ভোগে পড়েছে। অমাবশ্যার জ্যো এর প্রভাবে উপজেলার কচা ও বলেশ^র নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় জোয়ারের সময় প্রতিদিন দুইবার ফেরীর গ্যাংওয়ে তিন থেকে চার ফুট পানিতে ডুবে থাকে। এসময় সব ধরনের যানবাহন ও যাত্রীদের ফেরী থেকে ওঠা নামায় ভোগান্তির শিকার হতে হচ্ছে। সম্প্রতি পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ টগড়া ফেরীঘাটের গ্যাংওয়ে সংলগ্ন সংযোগ সড়ক কিছুটা উঁচু করলেও গ্যাংওয়েটি নীচু থাকায় স্বাভাবিক জোয়ারেই পানিতে তা ডুবে যায়। সোমবার দুপুরে টগড়া ফেরীঘাটে গিয়ে দেখা যায় ফেরীর গ্যাংওয়েটি প্রায় ৩ ফুটবিস্তারিত পড়ুন
পাইকগাছার প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে মাছের পোনা বিতরণ
পাইকগাছার ৩১টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করেছেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মো. নূরুল হক। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৫শ’ কেজি পোনা বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা তানভীর আহমেদ ও ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল।
জেলা তথ্য অফিসের উদ্যোগে কাউখালী উপজেলায় মহিলা সমাবেশ
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার দুপুরে কাউখালী উপজেলার কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় হলরুমে “সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কার্যক্রমের আওতায়” মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক রতেœশ^র মল্লিক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমান, অভিভাবক মোসাম্মৎ হাবিবা আক্তার। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন সেক্টরের অর্জিত সাফল্য, টেকসই উন্নয়নের লক্ষসমূহ, ভিশন-২০৪১-এর লক্ষসমূহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমুহের ব্রান্ডিংসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।
বাগেরহাট প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
বাগেরহাট প্রেসক্লাবের প্রয়াত সদস্যের স্মরণে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে স্মরণ সভায় প্রেসক্লাব মিলনায়তনে প্রয়াত সদস্যদের স্মৃতিময় কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বাগেরহাট প্রেসক্লাবের প্রয়াত সদস্যরা হলেন, সাবেক পররাষ্ট্র মন্ত্রী এ.এস.এম. মোস্তাফিজুর রহমান, শেখ আমজাদ আলী গোরাই মিয়া, আব্দুল বারী ইজারাদার, রফিকুল ইসলাম খোকন, এস.এম. মাহেরুদ্দীন, শাহাবউদ্দিন আহমেদ. ডা. মো. মুজিবর রহমান, শেখ নজিবর রহমান, মল্লিক মোফাজ্জেল হোসেন ধলু, অধ্যক্ষ মীর জুলফিকার আলী লুলু, মো. আনোয়ারুল ইকবাল, এস.এম. জাকারিয়া মাহমুদ, মো. ফজলুর রহমান খান ও মো. মুজিবর রহমান শাপলা। এদিন সকাল থেকে দুপুর ১২টাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন, ভ্যান গাড়ী ও হুইল চেয়ার বিতরণ
জাতীয় শোক দিবসকে সামনে রেখে বাগেরহাট জেলা পরিষদ জেলার ৯টি উপজেলার ২৮১ জন গরীব ও দুঃস্থকে সেলাই মেশিন, ভ্যান গাড়ী ও হুইল চেয়ার প্রদান করেছে। বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন। সোমবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান নির্বাহী কর্মকর্তা শৈলেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফা খানম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, জেলা পরিষদের সদস্য শেখ আব্দুর রাজ্জাক প্রমুখ। বাগেরহাট জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ১৪০ জনকে ভ্যান গাড়ী, ১১০ জনকে সেলাইবিস্তারিত পড়ুন
পিরোজপুরে এক কলেজ শিক্ষক পরিবারের সম্পত্তি জবর দখলের চেষ্টা
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুরে এক কলেজ শিক্ষক পরিবারের সম্পত্তি জবর দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ঐ পরিবারের উপর হামলা করে মারধর এবং নানা হুমকি দেয়ার ঘটনাও ঘটেছে। প্রভাবশালী প্রতিপক্ষের অত্যাচারে জমির ভোগ দখলীয় মালিক পরিবারের সদস্যরা স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না। সোমবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করেছেন উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম গাজী। লিখিত বক্তব্য পাঠ কালে তিনি অভিযোগ করে বলেন, বালিপাড়া ইউপি সদস্য মো. মোস্তফা কামাল হাওলাদারের প্রত্যক্ষ মদদে প্রতিপক্ষের লোকজন তাদের (রফিকুল ইসলাম)বিস্তারিত পড়ুন
