প্রধান সূচি

জেলা তথ্য অফিসের উদ্যোগে কাউখালী উপজেলায় মহিলা সমাবেশ

পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার দুপুরে কাউখালী উপজেলার  কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় হলরুমে “সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কার্যক্রমের আওতায়” মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক রতেœশ^র মল্লিক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমান, অভিভাবক মোসাম্মৎ হাবিবা আক্তার।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন সেক্টরের অর্জিত সাফল্য, টেকসই উন্নয়নের লক্ষসমূহ, ভিশন-২০৪১-এর লক্ষসমূহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমুহের ব্রান্ডিংসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial