প্রধান সূচি

পিরোজপুরে এক কলেজ শিক্ষক পরিবারের সম্পত্তি জবর দখলের চেষ্টা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুরে এক কলেজ শিক্ষক পরিবারের সম্পত্তি জবর দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ঐ পরিবারের উপর হামলা করে মারধর এবং নানা হুমকি দেয়ার ঘটনাও ঘটেছে। প্রভাবশালী প্রতিপক্ষের অত্যাচারে জমির ভোগ দখলীয় মালিক পরিবারের সদস্যরা স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না। সোমবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করেছেন উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম গাজী।

লিখিত বক্তব্য পাঠ কালে তিনি অভিযোগ করে বলেন, বালিপাড়া ইউপি সদস্য মো. মোস্তফা কামাল হাওলাদারের প্রত্যক্ষ মদদে প্রতিপক্ষের লোকজন তাদের (রফিকুল ইসলাম) উপর একের পর এক অত্যাচার ও নানাভাবে হয়রানী করছে। ক্রয়সূত্রে দখলে থাকা সম্পতিতে স্থাপনা তৈরি করতে গেলে রফিকুল গাজীর পিতা এবং নির্মান কর্মীদের মারপিট করেছে প্রতিপক্ষ। এ ব্যাপারে স্থানীয় থানায় শহিদুল আকন, তার ভাই সাইদুল আকন, চাচা খালেক আকন এবং তার ছেলেরা ও শহিদুলের শশুর মজনু মাতুব্বরসহ ঘটনার সাথে জড়িতদের রিরুদ্ধে হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

রফিকুল ইসলাম গাজী আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের দৃষ্টি কামনা করে বলেন, আমরা এর আগে সংশ্লিষ্ট আদালতে দেং ৯৯/২০১৭ নং মামলা দায়ের করেছি। কিন্তু আদালতের রায়ের আগেই প্রতিপক্ষ সম্পতি দখলের হুমকি দিয়ে বেড়াচ্ছে।

অভিযোগের বিষয়ে ৩নং বালিপাড়া ইউপি সদস্য মো. মোস্তফা হাওলাদারের কাছে মোবাইলফোন জানতে চাওয়া হলে তিনি কলেজ শিক্ষকের সম্পত্তি দখলের অভিযোগের বিষয় অস্বিকার করে বলেন, ওই সম্পতি রফিকুলদের না, তারা পরের সম্পত্তি ঠকিয়ে খাচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial