প্রধান সূচি

বাগেরহাটে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন, ভ্যান গাড়ী ও হুইল চেয়ার বিতরণ

জাতীয় শোক দিবসকে সামনে রেখে বাগেরহাট জেলা পরিষদ জেলার ৯টি উপজেলার ২৮১ জন গরীব ও দুঃস্থকে সেলাই মেশিন, ভ্যান গাড়ী ও হুইল চেয়ার প্রদান করেছে।

বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।

সোমবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান নির্বাহী কর্মকর্তা শৈলেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফা খানম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, জেলা পরিষদের সদস্য শেখ আব্দুর রাজ্জাক প্রমুখ।

বাগেরহাট জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ১৪০ জনকে ভ্যান গাড়ী, ১১০ জনকে সেলাই মেশিন ও ৩১ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial