প্রধান সূচি

বাগেরহাটে সুফলভোগী খামারীদের মাঝে উপকরণ বিতরণ

বাগেরহাটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, বাগেরহাট সদর কর্তৃক আয়োজিত দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের ২২ জন নির্বাচিত সুফলভোগী খামারীর মাঝে তিন লক্ষাধিক  টাকা মূল্যের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, বাগেরহাট সদর ক্যাম্পাসে এ উপকরন বিতরন করা হয়। উপকরন সমূহের মধ্যে রয়েছে দেশি মুরগি, মুরগির ঘর, গরু বাছুরের খাদ্য, কাফপ্যান, কড় কাটার যন্ত্র, গাভীর ফ্লোর ম্যাট, মশারি ইত্যাদি। এছাড়া (ঘঅঞই) প্রকল্পের আওতায় আটটি ইউনিয়ন পরিষদে ফিআক (ঋওঅঈ) এ প্রদান করা হয়েছে একটি টেবিল, তিনটি চেয়ার ও একটি ফাইল ক্যাবিনেট ।

সোমবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম জাকির হোসেনের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারীদের মাঝে উপকরণসমূহ বিতরণ করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মৎস্য ও প্রাণী সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ সাইফুজ্জামান খান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভেটেরিনারি সার্জন ডা. মোঃ ইব্রাহীম আল মামুনসহ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিক ও বিভিন্ন খামারী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial