প্রধান সূচি

বাগেরহাটে আ’লীগের শোক র‌্যালী ও আলোচনা সভা

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাটে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে রেলরোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে জেলা আওয়ামী লীগের সভাপতি বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেনের  নেতৃত্বে¡ আওযামী লীগ কার্যালয থেকে শহরে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় রেলরোডস্থ দলীয় কার্যালয় এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বাগেরহাট-২ আসনের এমপি মীর শওকত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেযারম্যান শেখ কামরুজ্জামান টুকু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক অম্বরিশ রায়, জেলা তাতী লীগের সভাপতি আলহাজ¦ বাকী তালুকদার, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাছির উদ্দিন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ মোল্লা দোলন, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউল করিম মন্টু, সাধারণ সম্পাদক খান আবু বকর সিদ্দিক,

উপস্থিত ছিলেন, আবুল হাসেম স্বীপন, মনি মল্লিক, স্বীতা রানী দেবনাথ, এডভোকেট শরিফা হেমায়েত, এডভোকেট লুনা সিদ্দিকি, রীনা তালুকদার, মনির হোসেন, নাহিয়ান সুলতান ওশান প্রমুখ।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial