প্রধান সূচি

পাইকগাছা যুবলীগের আলোচনা সভা

পাইকগাছা উপজেলা যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌর চত্ত্বরে উপজেলা যুবলীগের সমন্বয়ক শেখ আনিছুর রহমান মুক্তর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এডভোকেট শেখ মো. নূরুল হক।

বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মুনছুর আলী গাজী, বিজন বিহারী সরকার, গোলাম রব্বানী, ভূধর চন্দ্র বিশ্বাস, দাউদ শরীফ, যুবলীগনেতা শেখ শহিদ হোসেন বাবুল, শেখ আব্দুস সাত্তার, শেখ মাসুদুর রহমান, আব্দুর রাজ্জাক রাজু, উত্তম দাশ, মিনারুল ইসলাম সানা, দেবব্রত রায়, আহাদ আলী গোলদার, আজিবর রহমান, রমজান আলী সরদার, আব্দুল বারিক, গাজী শহিদুল ইসলাম খোকন, বাবু লাল বিশ্বাস, চিত্তরঞ্জন বাছাড়, শেখ রবিউল ইসলাস, শেখ কবিরুল ইসলাম কবির, নাজমা আক্তার, এসএম আমিনুর রহমান লিটু, জগদীশ চন্দ্র রায়, বজলুর রহমান, আসিফ ইকবাল রনি, সঞ্জয় ঘোষ, জাহিদুল আলম, আনিছুর রহমান, সরদার জালাল উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মসিয়ার রহমান, সাধারণ সম্পাদক তানজীম মোস্তাফিজ বাচ্চু, পৌর সভাপতি মাসুদ পারভেজ রাজু, ছাত্রলীগ নেতা আজমল হোসেন বাবু ও তানভীর হোসেন রাসেল।

অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা প্রণব কান্তি মন্ডল।

অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন ও বঙ্গবন্ধু স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial