টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র শ্রদ্ধা নিবেদন
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জাতীয় পাটি-জেপি’র চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী অনোয়ার হোসেন মঞ্জু শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার সন্ধ্যায় মন্ত্রী টুঙ্গিপাড়া পৌছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন। বেদীর সামনে এ সময় এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর মন্ত্রী কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। এরপর বঙ্গবন্ধু, তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনসহ ৭৫’র ১৫ আগষ্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এসময় দোয়া ও মোনাজাতে শরিক হন জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি মোহাম্মদ সালাউদ্দিন মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য মো. রুহুল আমীন এমপি, প্রেসিডিয়াম সদস্য এজাজা আহমেদ মুক্তা, সহ সাধারণ সম্পাদক আজাদ দোভাষ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক হুমায়ূন কবির তালুকদার রাজু, যুব সংহতির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আলী আব্দুল্লাহ টিংকু, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন জেপি’র ভান্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ভান্ডারিয়া উপজেলার চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মৃধা, ভান্ডারিয়া পৌর কাউন্সিলদের মধ্যে সিদ্দিকুর রহমান, মো. আফজাল আকন, জালাল উদ্দিন সিকদার , আব্দুল কাদের, আমিরুল হক মুন্সী হারুন, দেলোয়ার হোসেন সিকদার, জাহাঙ্গীর হোসেন ফরাজী, মানিক হাওলাদার, আব্দুস সালেক তালুকদার, বেবী আক্তার ও মঞ্জু রানী শীল। এছাড়া পিরোজপুর জেলা পরিষদের সদস্য আব্দুল হাই, রেজাউল হক রেজভী, ভান্ডারিয়া উপজেলা যুব সংহতির আহ্বায়ক শহীদুজ্জামান রাজু মল্লিক, সদস্য সচিব মনির সরদার, ছাত্র সমাজের উপজেলা আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল আকনসহ নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা জেপি’র সভাপতি মাহবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে শিয়ালকাঠির সভাপতি হেমায়েত উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মোল্লা, ইন্দুরকানি উপজেলা জেপি’র সভাপতি আসাদুল কবির তালুকদার স্বপন, সহ সভাপতি কাউছার আহমেদ দুলাল, সহ সধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান দুলাল, মহিলা সম্পাদিকা রাজিয়া সুলতানা রানী, নাজিরপুর উপজেলা জেপি’র সভাপতি কাজী মোসলেম প্রমুখ।
এসব উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধানসহ শিক্ষকবৃন্দের মধ্যে ভান্ডারিয়ার শাহজাহান তালুকদার, কাউখালীর মাওলানা আব্দুল মতিন, মাওলানা মোস্তাফিজুর রহমান, ইন্দুরকানির প্রধান শিক্ষক সাবেরা সুলতানা প্রমুখ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু টুঙ্গিপাড়ায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার নাকিব হাসান তরবদার, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহমদ হোসেন মীর্জা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এমদাদুল ইসলাম বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারিক, শেখ সাইফুল ইসলাম, বিএম তৌফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতির জনক বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স মসজিদের খতিব মাওলানা নায়েব আলী।
সন্ধ্যার পর পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর জোন, গোপালগঞ্জ বিভাগ ও টুঙ্গিপাড়া উপ-বিভাগের প্রকৌশলীদের সাথে এক মতবিনিময় করেন। এ সময় টুঙ্গিপাড়ায় বোর্ডের উদ্যোগে হেলিপ্যাড নির্মাণ, খাল খনন ইত্যাদি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়। মন্ত্রীকে প্রকৌশলীগণ জানান, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এসব উন্নয়ন কাজ সম্পন্ন হবে। এ মতবিনিময় কালে বোর্ডের ফরিদপুর জোনের প্রধান প্রকৌশলী এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, তত্ত্ববধায়ক প্রকৌশলী আব্দুল হেকিম, বরিশাল জোনের তত্ত্ববধায়ক প্রকৌশলী মো. রমজান আলী, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. শফিউদ্দিন, টুঙ্গিপাড়া উপ বিভাগীয় প্রকৌশলী মীর শাহিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
