টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র শ্রদ্ধা নিবেদন
সাবেক মন্ত্রী, জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি গোপলগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার বিকেলে তিনি সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছে তার নির্বাচনী এলাকা পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী উপজেলা) এর জাতীয়পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।
এসময় জাতীয়পাটি (জেপি) কাউখালী উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ইন্দুরকানি উপজেলা জেপি’র সভাপতি আসাদুল কবির স্বপন তালুকদার, মো. শাহীন হাওলাদার, সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল, সাধারণ সম্পাদক রাশিদা বেগম, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দোয়ায় শরিক হন।
পরে আনোয়ার হোসেন মঞ্জু এমপি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর শেষে কিছুটা সময় কাটান এবং সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।
