প্রধান সূচি

কাউখালীতে ফার্মে আগুন লেগে মুরগি পুড়ে ছাঁই

পিরোজপুরের কাউখালী উপজেলায় একটি ফার্মে আগুন লেগে প্রায় ১৮শ’ ডিম পাড়া লেয়ার মুরগি পুড়ে ছাঁই হয়ে গেছে।

শুক্রবার সকাল ৬ টার দিকে উপজেলার সরকারি বালক বিদ্যালয়ের পাশের এম.এম পোর্ল্ট্রি  ফার্মে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাউখালীর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ক্ষতিগ্রস্ত ফার্মের মালিক ফরিদ ও জালাল জানায়, সকাল ৬ টার দিকে মুরগির ফার্মে আগুন লাগে। এ সময় ফার্মের লোকজন ঘুমে থাকার কারণে আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। মাছের ঘেরের সাথে ফার্মটি জনবসতি থেকে দূরে অবস্থিত হওয়ায় লোকজন যাওয়ার আগেই মুরগিসহ ফার্মটি সম্পুর্ন পুড়ে যায়। এসময় ঘরে থাকা প্রায় ১৮শ’ ডিম পাড়া লেয়ার মুরগি পুড়ে ছাঁই হয়ে যায়। এছাড়া ঘরের পাশেই মুরগির খাবার রাখা ছিলো। সেগুলোও পুড়ে গেছে। এতে তার ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু বকর সিদ্দিক জানায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া ও সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন ক্ষতিগ্রস্ত মুরগির ফার্মটি পরিদর্শন করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial