প্রধান সূচি

Friday, December 6th, 2019

 

বাংলাদেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কোন পরিচয় থাকতে পারেনা, পরিচয় একটাই আমারা সবাই বাঙ্গালী … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের মুক্তির জন্য, উন্নত বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ তায়ালা মহামানবী হিসেবে আমাদের মাঝে শেখ হাসিনাকে পাঠিয়েছেন। শেখ হাসিনা একজন অসাম্প্রদায়িক মানুষ। তার আমলে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে নিজ নিজ ধর্ম পালন করবে। বাংলাদেশে কোন সংখ্যালঘু, সংখ্যা গুরু বলতে কোন পরিচয় থাকতে পারেনা। পরিচয় একটাই আমারা সবাই বাঙ্গালী। এই বাংলাদেশের মানুষ হিসেবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান আমরা যে সম্প্রদায়ের লোকই হই না, আমাদের সকলকে মিলে মিশে আমাদের দেশটিকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন এবংবিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধুর সমাধীতে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেছেন চিতলমারী উপজেলা ও সাত ইউনিয়ন আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়। এসময় চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার বড়াল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ নিজাম উদ্দীন, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা বড়াল ঝর্ণা, বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সর্দার,বিস্তারিত পড়ুন


বাগেরহাট যুবককে পিটিয়ে হত্যা

বাগেরহাট শহরের কৃষ্ণনগর এলাকায় হেলাল আকন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। দুপুরে তার মরদেহের ময়না তদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। নিহত হেলাল আকন বাগেরহাট পৌরসভার কৃষ্ণনগর এলাকার শাহজাহান আকনের ছেলে ও জেলা তাঁতীলীগ নেতা দুলাল আকনের ভাই। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দীন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাঠিসোটা নিয়ে একদল লোক হেলাল আকন নামে এক যুবককে বাগেরহাট পৌরসভার কৃষ্ণনগর এলাকার বাড়ির অদূরে এলোপাথারি পিটিয়ে ফেলে রেখে চলে যায়।বিস্তারিত পড়ুন


কাউখালীতে ফার্মে আগুন লেগে মুরগি পুড়ে ছাঁই

পিরোজপুরের কাউখালী উপজেলায় একটি ফার্মে আগুন লেগে প্রায় ১৮শ’ ডিম পাড়া লেয়ার মুরগি পুড়ে ছাঁই হয়ে গেছে। শুক্রবার সকাল ৬ টার দিকে উপজেলার সরকারি বালক বিদ্যালয়ের পাশের এম.এম পোর্ল্ট্রি  ফার্মে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাউখালীর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত ফার্মের মালিক ফরিদ ও জালাল জানায়, সকাল ৬ টার দিকে মুরগির ফার্মে আগুন লাগে। এ সময় ফার্মের লোকজন ঘুমে থাকার কারণে আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। মাছের ঘেরের সাথে ফার্মটি জনবসতি থেকে দূরে অবস্থিত হওয়ায় লোকজন যাওয়ার আগেই মুরগিসহ ফার্মটিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial