বঙ্গবন্ধুর সমাধীতে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেছেন চিতলমারী উপজেলা ও সাত ইউনিয়ন আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়।
এসময় চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার বড়াল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ নিজাম উদ্দীন, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা বড়াল ঝর্ণা, বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সর্দার, শিবপুর ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান কাকা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, প্রচার সম্পাদক এসএম এ সোয়েল, শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ বাদশা মিয়া, গাজী আবজাল হোসেন, প্রফুল্ল কুমার মন্ডল, সাধারণ সম্পাদক মিসকাত হোসেন, জুয়েল খলিফা, উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া পরিচালনা করেন চিতলমারী আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান।
