প্রধান সূচি

বঙ্গবন্ধুর সমাধিতে জেলা পরিষদ প্রশাসকদের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের ৬১ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসকগণ।
আজ রবিবার দুপুরে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের আহবায়ক ও মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন এবং ফোরামের সদস্য সচিব ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে ফোরামের অন্যান্য সদস্য ও দেশের বিভিন্ন জেলা পরিষদের প্রশাসকগণ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ এবং দোয়া মোনাজাত করেন। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে দোয়া মোনাজাত করেন।
পরে জেলা পরিষদের প্রশাসকগণ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ ও তাঁর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করাসহ ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বঙ্গবন্ধুর সমাধিস্থলে দাঁড়িয়ে শপথ নেন।


এসময় বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের সদস্য সচিব ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার লক্ষে দেশের সকল জেলা পরিষদের প্রশাসকগণ নিরলসভাবে কাজ করে যাবেন।
এর আগে এদিন সকালে জেলা পরিষদের প্রশাসকগণ ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial