Sunday, May 8th, 2022
বাড়ি, দোকানপাট ও মোটর সাইকেল ভাংচুর ॥ মহিলাসহ আহত ৫
পিরোজপুরে ধান মাড়াইকে কেন্দ্র করে সংঘর্ষ
পিরোজপুরে ধান মাড়াইকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলার সময় একপক্ষ থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি করা হয় বলে জানা গেছে। এ সময় কয়েকটি মোটর সাইকেল ভাংচুরসহ বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। শনিবার রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ডেপুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় মহিলাসহ ৫ জন আহত হয়েছে। পুলিশ হামলা ও ভাংচুরের ঘটনায় দুইজনকে আটক করেছে। জানা গেছে, ডেপুলিয়া গ্রামের জনৈক কৃষ্ণ কান্ত ঘরামীর জমির ধান প্রতিবছর মাড়াই করে আসছিল স্থানীয় শশাঙ্ক বৈরাগী ওরফে গোষাই। শনিবার দুপুরে কৃষ্ণ কান্ত ঘরামীরবিস্তারিত পড়ুন
শেখ হাসিনা সরকার নারীদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে : শ ম রেজাউল করিম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নারীদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। রবিবার পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান এদেশের একজন নারীও যেন অসহায় না থাকে। তিনি নারীর ক্ষমতায়ন চান। তিনি চান নারী অপরের দয়া-দাক্ষিণ্যের জন্য বসে থাকবে না। তিনি চান পরনির্ভরশীল না থেকে নারীরা স্বাবলম্বী হবে। সে লক্ষ্য নিয়ে আমরা সবাইবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর সমাধিতে জেলা পরিষদ প্রশাসকদের শ্রদ্ধা নিবেদন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের ৬১ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসকগণ। আজ রবিবার দুপুরে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের আহবায়ক ও মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন এবং ফোরামের সদস্য সচিব ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে ফোরামের অন্যান্য সদস্য ও দেশের বিভিন্ন জেলা পরিষদের প্রশাসকগণ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ এবং দোয়া মোনাজাত করেন। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনারবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ডায়রিয়ায় দৃষ্টি প্রতিবন্ধি কিশোরের মৃত্যু
পিরোজপুরের ভান্ডারিয়ায় গতকাল রবিবার সকালে ডায়রিয়ায় সজীব উকিল (১৪) নামের এক দৃষ্টি প্রতিবন্ধি কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দিনমজুর মো. মোজাম্মেল উকিলের ছেলে। স্বজন, স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কিশোর সজিব ডায়েরিয়ায় আক্রান্ত হলে রবিবার সকাল ১০টার দিকে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে এলে তাকে জরুরী বিভাগ থেকে ওয়ার্ডে ভর্তি করার জন্য বলা হয়। পরিবারের সদস্যরা তাকে ওয়ার্ডে নিয়ে গেলে কর্তব্যরতরা তাকে ওয়ার্ডে ভর্তি না করে বারান্দায় রেখে স্যালাইন পুষ করে। কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে সে মারা যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালিত
‘মানবিক হও’ এই স্লোগান নিয়ে পিরোজপুরে ১৯৪তম বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পিরোজপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় শহরের টাউন ক্লাব রোড থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেড ক্রিসেন্ট ইউনিটে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। র্যালি শেষে জেলা ইউনিটে কার্যালয়ে যুব প্রধান শুভদীপ সিকদার শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সবায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের আজীবন সদস্য নুরদীদা খালেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন উদ্বোধন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে পিরোজপুরে ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় পিরোজপুর সদরের শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে পিরোজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বক্তব্য রাখেন, পিরোজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু প্রমুখ। কৃষি বিভাগ জানায়, শ্রমিক দিয়ে ধান কাটতে একর প্রতি খরচ হয় ১০ হাজারবিস্তারিত পড়ুন
দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ছাদিয়া বাচঁতে চায়
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভুতি কি? পেতে পারে না ও বন্ধু’ ….. বিখ্যাত কন্ঠ শিল্পী ভুপেন হাজারির সেই বিখ্যাত গান আজ ছাদিয়ার জীবনের সাথে যেন এক বাস্তবতার মিল রেখেছে। মানুষের দুঃখ-কষ্ট, বিপদাপদ, দারিদ্র্য ও অনাহারে সহায়তার হাত বাড়িয়ে দেয়া তুলনামূলকভাবে ভালো থাকা মানুষের অপরিহার্য কর্তব্য। মানুষ যে মানুষ, এটাই তার প্রমাণ বহন করে বলেই ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।’ মানুষ যদি মানুষের জন্য না হতো, তাহলে মানব সভ্যতার এতটা বিকাশ ও উন্নয়ন কখনোই ঘটাতে পারতো না। মানুষের টিকে থাকার একটা বড় উপায় পরস্পরের প্রতি সহানুভূতি, সহায়তারবিস্তারিত পড়ুন
