পিরোজপুরে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন উদ্বোধন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে পিরোজপুরে ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় পিরোজপুর সদরের শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে পিরোজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বক্তব্য রাখেন, পিরোজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু প্রমুখ।
কৃষি বিভাগ জানায়, শ্রমিক দিয়ে ধান কাটতে একর প্রতি খরচ হয় ১০ হাজার টাকা কিন্তু সমলয় চাষাবাদে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কর্তনে প্রতি একরে খরচ হয় মাত্র ২ হাজার টাকা। তাই কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কর্তনে কৃষকদের উদ্ভুদ্ধ করছে কৃষি বিভাগ।
