প্রধান সূচি

Monday, August 13th, 2018

 

বাগেরহাটে সুফলভোগী খামারীদের মাঝে উপকরণ বিতরণ

বাগেরহাটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, বাগেরহাট সদর কর্তৃক আয়োজিত দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের ২২ জন নির্বাচিত সুফলভোগী খামারীর মাঝে তিন লক্ষাধিক  টাকা মূল্যের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, বাগেরহাট সদর ক্যাম্পাসে এ উপকরন বিতরন করা হয়। উপকরন সমূহের মধ্যে রয়েছে দেশি মুরগি, মুরগির ঘর, গরু বাছুরের খাদ্য, কাফপ্যান, কড় কাটার যন্ত্র, গাভীর ফ্লোর ম্যাট, মশারি ইত্যাদি। এছাড়া (ঘঅঞই) প্রকল্পের আওতায় আটটি ইউনিয়ন পরিষদে ফিআক (ঋওঅঈ) এ প্রদান করা হয়েছে একটি টেবিল, তিনটি চেয়ার ও একটি ফাইল ক্যাবিনেট । সোমবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম জাকির হোসেনেরবিস্তারিত পড়ুন


কাউখালীতে বিদ্যালয়ের মাঠে জোয়ারের পানি

বিদ্যালয় সংলগ্ন খালে জোয়ার এলেই পানি ঢোকে বিদ্যালয়ের মাঠসহ আশপাশের রাস্তাঘাটে। সেই জলমগ্ন পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু শিক্ষার্থীদের। পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়নের কাজী হারুনুর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন অবস্থা প্রায় নিত্যদিনের। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী রচনা মালোর বক্তব্য, ‘আমাগো স্কুলের পাশে রাস্তাঘাট নিচু। রোজ খালে জোয়ার আইলে স্কুলের চারদিক ডুবে যায়। জোয়ারের পানিতে তলাইয়া যায় সব। জলে কাদায় চলতে আমাগো কষ্ট অয়।’ সোমবার দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলমান থাকায় প্রথমার্ধের পরীক্ষা শেষে শিক্ষার্থীদের বাড়ী ফিরতে হাটুজল ভাঙ্গতে হয়েছে। গত কয়েকদিনে চিত্রও প্রায় একইরকম। বন্দরেরবিস্তারিত পড়ুন


মজুদ রাখার অপরাধে ইউপি চেয়ারম্যানকে শোকজ

মঠবাড়িয়ায় জেলেদের ভিজিএফ চাল প্রশাসনের হস্তক্ষেপে বিলি

মঠবাড়িয়ায় আড়াই মাস পূর্বে জেলেদের নামে বরাদ্দকৃত ভিজিএফ এর চাল উত্তোলন করে অবৈধভাবে মজুদ রাখার পর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিতরণ করা হয়। সোমাবার দুপুরে ৬নং টিকিকাটা ইউনিয়ন পরিষদের গুদামে জেলেদের ভিজিএফ এর চাল মজুদ রয়েছে এমন অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা মৎস্য কর্মকর্তা গুদামে রাখা ৩৬ বস্তা চাল জব্দ করে উপস্থিত জেলেদের মাঝে বিতরণ করেন। উপজেলার ৬নং টিকিকাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু হানিফ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন যে, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন ৩০জন জেলের জনপ্রতি জেলেদের ৪০ কেজি করে চারবিস্তারিত পড়ুন


পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ে মিলাদুন্নবী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদুন্নবী ও ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নজরুর ইসলাম মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমান, আব্দুর করিম সরদার, ম্যানেজিং কমিটির সদস্য মো. মোফাজ্জেল হোসেন, বাহাদুর শেখ, লিপিকা কর্মকার, মো. নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক এমদাদ হোসেন। প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।


স্বরূপকাঠীতে  অগ্নিকান্ডে বসতঘরসহ ৬ দোকান ভষ্মিভূত

স্বরূপকাঠীতে দু’দিনে দুটি ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘরসহ ৬টি দোকানঘর পুড়ে গেছে। এতে ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। রবিবার ও শনিবার এ দু’দিনে উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল, ইন্দুরহাট ও আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের খালের দক্ষিনপাড় এলাকায় পৃথক ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রবিবার দিবাগত রাতে উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল ও ইন্দুরহাট পাঠাগার এলাকায় পৃথক দুটি অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান ২৫ লক্ষাধিক টাকা বলে জানান সোহাগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের কারণ বলে জানা গেছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, উত্তর পশ্চিম সোহাগদল এলাকায় ঐদিন রাত আনুমানিক ১ টারবিস্তারিত পড়ুন


মোংলায় মাদকসেবীর অস্ত্রের আঘাতে স্কুলছাত্র আহত

মোংলায় স্কুল ছাত্রকে কুপিয়ে আহত করেছে মাদকাসক্ত বখাটে এক যুবক। গুরুতর আহত ওই ছাত্রকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার রাত ৯টার দিকে শহরের আনসার ক্লাব এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. সাগর (২৫) একই এলাকার মো. আউয়ালের ছেলে রাকিব হোসেন (১৬)কে কোন কিছু না বলেই হঠাৎ গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে রাকিবের মাথা ও হাতে মারাত্মক জখম হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাকিব টি.এ ফারুক স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে মানিকখালী বটতলা এলাকায় সোমবার সকালে মটর সাইকেল-টমটম মুখোমুখি সংঘর্ষে বেল্লাল হোসেন (৩৫) নামের এক কড়াত কল শ্রমিক নিহত হয়েছেন। নিহত বেল্লাল হোসেন উপজেলার মধ্য সোনাখালী গ্রামের ইউনুচ ফরাজীর ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, ঘটনাস্থল পাথরঘাটা থানায় হওয়ায় এ ঘটনায় ওই থানায় মামলা হবে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial