পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ে মিলাদুন্নবী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদুন্নবী ও ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নজরুর ইসলাম মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমান, আব্দুর করিম সরদার, ম্যানেজিং কমিটির সদস্য মো. মোফাজ্জেল হোসেন, বাহাদুর শেখ, লিপিকা কর্মকার, মো. নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক এমদাদ হোসেন।
প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে অগ্নিকান্ডে বসতঘরসহ ৬ দোকান ভষ্মিভূত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় জেলেদের ভিজিএফ চাল প্রশাসনের হস্তক্ষেপে বিলি »
