পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত
পিরোজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত হয়েছে। সোমবার শহরের বাইপাস এলাকায় মিতু (৩) এবং উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের গণকপাড়া এলাকায় নাজমুল (২২) নিহত হয়।
নিহত মিতু পিরোজপুর পৌরসভার মধ্যরাস্তা এলাকার সুমন শেখের মেয়ে এবং নাজমুল শেখ জেলার নাজিরপুর উপজেলার চরখালী গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
পিরোজপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আঃ সালাম বাতেন জানান, বাইপাস সড়ক এলাকার সুমন শেখের মেয়ে সকালে রাস্তা অতিক্রমকালে একটি ট্রলি তাকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মৃনাল কান্তি রায় জানান, ঘাতক ট্রলিটিকে আটক করা হয়েছে। চালক পলাতক।
অপরদিকে, সকাল ১০ টার দিকে নাজমুল শেখ সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের গণকপাড়া এলাকায় বাস থেকে নামার সময় পড়ে গিয়ে বাসের পিছনের চাকায় পিষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
