প্রধান সূচি

শিক্ষকের বেত্রাঘাতে ছাত্র আহত

জেলার কাউখালী উপজেলার উত্তর নিলতি সমতট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শেখর মজুমদারের বিরুদ্ধে। আহত ছাত্রের নাম মাহাফুজ খান।

এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মাহফুজের চাচা আব্দুস ছালেক বাদী হয়ে সোমবার পিরোজপুর শিশু আদালতে শিক্ষক শেখর চন্দ্র মজুমদারকে আসামী করে ২০১৩ সালের শিশু আইনে ৭০ ধারায় মামলা দয়ের করেন। তবে অভিযুক্ত শিক্ষক শেখর মজুমদার ঘটনা ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।

আহত ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার ১৯ নভেম্বর বিদ্যালয়ে প্রথম পিরিয়ডের ক্লাস  শেষ হবার হরে শিক্ষক যখন শ্রেণি কক্ষ থেকে বের হয়ে যায় তখন ছাত্র মাহাফুজ সালাম সালাম বলে গান শুরু করলে সহকারী শিক্ষক শেখর হালদার পুনঃরায় ক্লাসে এসে মাহাফুজকে বেত দিয়ে পেটাতে থাকেন। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। সহপাঠীরা তাকে ধরে বাড়ীতে পৌছে দেয়। পরে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মাহাফুজের বাবা আঃ কাদের বলেন, ‘লেখাপড়ার জন্য আমার ছেলেকে মারপিট করলে আমার কোনো অভিযোগ ছিল না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান হাওলাদার জানান, চিকিৎসার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও কমিটির মাধ্যমে আপোষ মিমাংসার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial