প্রধান সূচি

Monday, November 20th, 2017

 

পিরোজপুরে তারেক রহমানের জন্মদিন পালিত

কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পিরোজপুরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালন করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন। এ উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আবুল কালাম আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, জেলা যুবদলের কো-আহবায়ক এডভোকেট মনিরুল আসলাম, মিজানুর রহমান শাহীন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসানুল কবীর লীন, বিএনপি নেতা শানু সরদার, এডভোকেট রহিমা আক্তার হাসিসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।


বাচ্চু সভাপতি : তানভীর সম্পাদক

পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চুকে সভাপতি এবং চ্যানেল টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি তানভীর আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের রোজ গার্ডেন মিলনায়তনে সংগঠনের সাধারণ সভায় ২০১৮-২০১৯ সালের জন্য এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি একুশে টিভি’র জেলা প্রতিনিধি শিরিন আফরোজ, সহ-সাধারণ সম্পাদক জিটিভি’র জেলা প্রতিনিধি মিজানুর রহমান, কোষাধ্যক্ষ সময় টিভি’র জেলা প্রতিনিধি জিয়াউল হক, দপ্তর-পরিসম্পদ-তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক বৈশাখী টিভি’র জেলাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত

পিরোজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত হয়েছে। সোমবার শহরের বাইপাস এলাকায় মিতু (৩) এবং উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের গণকপাড়া এলাকায় নাজমুল (২২) নিহত হয়। নিহত মিতু পিরোজপুর পৌরসভার মধ্যরাস্তা এলাকার সুমন শেখের মেয়ে এবং নাজমুল শেখ জেলার নাজিরপুর উপজেলার চরখালী গ্রামের কুদ্দুস শেখের ছেলে। পিরোজপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আঃ সালাম বাতেন জানান, বাইপাস সড়ক এলাকার সুমন শেখের মেয়ে সকালে রাস্তা অতিক্রমকালে একটি ট্রলি তাকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষনা করেন। পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মৃনাল কান্তি রায় জানান, ঘাতকবিস্তারিত পড়ুন


শিক্ষকের বেত্রাঘাতে ছাত্র আহত

জেলার কাউখালী উপজেলার উত্তর নিলতি সমতট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শেখর মজুমদারের বিরুদ্ধে। আহত ছাত্রের নাম মাহাফুজ খান। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মাহফুজের চাচা আব্দুস ছালেক বাদী হয়ে সোমবার পিরোজপুর শিশু আদালতে শিক্ষক শেখর চন্দ্র মজুমদারকে আসামী করে ২০১৩ সালের শিশু আইনে ৭০ ধারায় মামলা দয়ের করেন। তবে অভিযুক্ত শিক্ষক শেখর মজুমদার ঘটনা ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন। আহত ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার ১৯ নভেম্বর বিদ্যালয়ে প্রথম পিরিয়ডের ক্লাস  শেষ হবার হরে শিক্ষক যখন শ্রেণি কক্ষবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় সুফিয়া কামালের মৃত্যু বার্ষিকী পালিত

মহীয়সী নারী সুফিয়া কামালের ১৮তম মৃত্যু বার্ষিকতে সোমবার বিকেলে মঠবাড়িয়ায় সুফিয়া কামাল ফেলোদের আয়োজনে ও স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্টের সহায়তা স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্টেপস্ মিলনায়তনে ইউপি সদস্য ও সুফিয়া কামাল ফেলো রুবি সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, স্টেপস্ মাঠ সমন্বয়কারী ইসরাত জাহান মমতাজ, সুফিয়া কামাল ফেলো মনিকা মজুমদার, খাদিজা বেগম মুকুল, নুসরাত জাহান পলি, আরতী রানী প্রমুখ।  


ছাত্রদল নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মঠবাড়িয়া উপজেলা ছাত্রদল। সোমবার সকালে উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ে সমাবেশে মিলিত হয়। কেন্দ্রীয় নেতার গ্রেফতারে তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবীতে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি আল আমীন সুমন, সাংগঠনিক সম্পাদক মনি মুন্সি প্রমুখ।  


ইন্দুরকানীতে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

ইন্দুরকানীতে ২০২ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহম্মেদ এর সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ তৌহিদীন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার, ইন্দুরকানী থানার এসআই আঃ রহিম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলরুবা মিলন, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান হাওলাদার প্রমুখ। এসময় উপজেলার তিনটি ইউনিয়নের ৬০ জন কৃষককে ২ কেজি করে ভ্ট্টূার বীজ ও ২০ কেজি ডিএপি, ১০বিস্তারিত পড়ুন


টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে মুক্তিযোদ্ধা মহাজোটের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্বপ্রামান্য ঐতিহ্য হিসেবে ‘মেমোরী অফদ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার্ড’ অন্তর্ভুক্ত হওয়ায় ইউনেস্কোর ওয়ার্ল্ডস ডকুমেন্টরী হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় “প্রধানমন্ত্রীকে” মাদার অফ হিউম্যানিটি হিসেবে আখ্যায়িত করায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের প্রধান উপদেষ্টা, স্বাধীন বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক গার্ড অফ অনার প্রদানের নেতৃত্বদানকারী  সাব-সেক্টর কমান্ডার মাহাবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রমের নেতৃত্বে সোমবার দুপুর ২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দেশের বিভিন্ন অঞ্চলের মুক্তিযোদ্ধাদের বিশাল বহর নিয়ে পুষ্পার্ঘ অর্পন, ফাতেহা পাঠ দোয়া মোনাজাত করেছেন। পরে টুঙ্গিপাড়ায় পবিত্র মাজার প্রাঙ্গণে দাড়িয়ে দৃঢ় শপথ বাক্য পাঠ করান মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে বিএনপি নেতার ইন্তেকাল

স্বরূপকাঠী উপজেলার দৈহারী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. নজরুল ইসলাম তালুকদার (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার দুপুরে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে —– রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার সকালে দৈহারী এ.কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযা নামাজে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, স্বরূপকাঠী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশ নেয়।  


ভান্ডারিয়ায় তারেক রহমানের জন্মদিন পালন

ভান্ডারিয়া উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে কেক কেটে আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালন করা হয়েছে। সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ঈমান আলী ফরাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাসুদ রানা পলাশ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহ আলম হাওলাদার, যুবদল নেতা সজিব বেপারী, মিরাজ হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহাদ জোমাদ্দার ও কলেজ ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম প্রমুখ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial