প্রধান সূচি

বাচ্চু সভাপতি : তানভীর সম্পাদক

পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চুকে সভাপতি এবং চ্যানেল টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি তানভীর আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে শহরের রোজ গার্ডেন মিলনায়তনে সংগঠনের সাধারণ সভায় ২০১৮-২০১৯ সালের জন্য এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি একুশে টিভি’র জেলা প্রতিনিধি শিরিন আফরোজ, সহ-সাধারণ সম্পাদক জিটিভি’র জেলা প্রতিনিধি মিজানুর রহমান, কোষাধ্যক্ষ সময় টিভি’র জেলা প্রতিনিধি জিয়াউল হক, দপ্তর-পরিসম্পদ-তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক বৈশাখী টিভি’র জেলা প্রতিনিধি মো. হাসিবুল ইসলাম হাসান, নির্বাহী সদস্য এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম মিলন, আর টিভি’র জেলা প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদ ও দীপ্ত টিভি’র জেলা প্রতিনিধি কবির হোসাইন।
এছাড়া, কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন বিটিভি’র জেলা প্রতিনিধি এস এম পারভেজ, দেশ টিভি’র জেলা প্রতিনিধি ফিরোজ আহম্মেদ এবং এনটিভি’র জেলা প্রতিনিধি রশিদ আল মুনান সুজন।
সাধারণ সভায় পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এনটিভির জেলা প্রতিনিধি রশিদ আল মুনান সুজনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা তথ্য কর্মকর্তা মো. মহাসীন হোসেন।
সভায় জেলার কর্মরত ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial