প্রধান সূচি

অধ্যাপক নান্নাকে পৌর গোরস্থানে দাফন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক মাহবুবুল আলম নান্না ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ৯ নভেম্বর ভোরে ঢাকার হলিফ্যামিলী রেডক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যু কালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তিনি পিরোজপুরের মরহুম নূর মোহাম্মদ মোক্তারের বড় ছেলে।

শুক্রবার সকালে পিরোজপুরে জানাজা শেষে মরহুমকে পৌর গোরস্থানে দাফন করা হয়। সকাল ৯টায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে তাঁর জানাজায় রাজনীতিবিদ, মহরহুমের সহকর্মী, প্রাক্তন ছাত্র ও আত্মীয়-স্বজন অংশ নেন। রাজনীতিবিদদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল করিম, পিরোজপুর পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, ইসাহাক আলী খান পান্না, পৌর আওয়ামী লীগের সভাপতি খান মোঃ আলাউদ্দিন এডভোকেট, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মন্টু, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন প্রমুখ অংশ নেন। সহকর্মীদের মধ্যে অধ্যাপক হাফিজ উদ্দিন, অধ্যাপক শেখ সাইদুর রহমান, অধ্যাপক আব্দুল কাদের, অধ্যাপক আব্দুল জলিল আকন প্রমুখ অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকবৃন্দ জানাজায় উপস্থিত ছিলেন। প্রাক্তণ ছাত্রদের মধ্যে অসরপ্রাপ্ত জেলা জজ আব্দুল সালাম সিকদার, এডভোকেট আবুল কালাম আকন, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম প্রমুখ জানাজায় অংশ নেন। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক মিজানুর রহমান সোয়েব, সহকারী অধ্যাপক কাজী জাহাঙ্গীর হোসেনসহ কলেজ শিক্ষকবৃন্দ জানাজায় শরিক হন। এছাড়া মরহুমের এককালীন সহকর্মী আওয়ামী লীগ নেতা সাবেক অধ্যাপক চন্ডীচরণ পাল এডভোকেট, অধ্যাপক নরেন রায়, প্রাক্তন ছাত্র প্রতুল ব্রহ্মসহ অনেকে উপস্থিত ছিলেন।

অধ্যাপক মাহবুুবুল আলম নান্না প্রথমে স্বরূপকাঠি কলেজে প্রতিষ্ঠা লগ্নে শিক্ষকতা শুরু করেন এবং পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজ, ঢাকার বিভিন্ন সরকারি কলেজ এবং শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করেন। তিনি পিরোজপুর গোপালকৃষ্ণ টাউন ক্লাবের সম্পাদক, দিশারী শিল্পী গোষ্ঠির সভাপতি, কঁচিকাঁচার মেলাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial