প্রধান সূচি

Friday, November 10th, 2017

 

অধ্যাপক নান্নাকে পৌর গোরস্থানে দাফন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক মাহবুবুল আলম নান্না ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ৯ নভেম্বর ভোরে ঢাকার হলিফ্যামিলী রেডক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যু কালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তিনি পিরোজপুরের মরহুম নূর মোহাম্মদ মোক্তারের বড় ছেলে। শুক্রবার সকালে পিরোজপুরে জানাজা শেষে মরহুমকে পৌর গোরস্থানে দাফন করা হয়। সকাল ৯টায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে তাঁর জানাজায় রাজনীতিবিদ, মহরহুমের সহকর্মী, প্রাক্তন ছাত্র ও আত্মীয়-স্বজন অংশ নেন। রাজনীতিবিদদেরবিস্তারিত পড়ুন


স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় ভান্ডারিয়ায় গৃহশিক্ষককে কারাদন্ড

স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বৃহস্পতিবার রাতে টিটু (টিটব চন্দ্র) কীর্তনিয়া নামের এক গৃহশিক্ষককে ৬ মাসের (বিনাশ্রম) কারাদন্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। টিটু কীর্তনিয়া ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলা বলতলা গ্রামের যতিন চন্দ্র কীর্তনিয়ার ছেলে। ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম জানান, ভান্ডারিয়া পৌর শহরের একটি বাড়ীতে প্রাইভেট পড়ানোর সময় ওই বাড়ীর ৫ম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গৃহশিক্ষক টিটু কীর্তনিয়াকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালত (দন্ডবিধি ১৮৬০ এর ৩৫৪ ও ৫০৯ ধারায়) তাকে ৬ মাসের (বিনাশ্রম) কারাদন্ডাদেশ প্রদান করে। ভ্রাম্যমান আদালতবিস্তারিত পড়ুন


ওয়ার্কসপার্টির বিপ্লবের শতবর্ষ পালন উপলক্ষে

ভান্ডারিয়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ ওয়ার্কসপার্টি ভান্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্কাস পার্টির বিপ্লবের শতবর্ষ পালন উপলক্ষে স্থানীয় শহীদ মিনার চত্বরে এক লাল পতাকা সমাবেশে পার্টির উপজেলা সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট ফিরোজ আলম, ক্ষেত মজুর ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী, মোঃ শাহজাহান, সেলিম রেজা, মনির আকন প্রমূখ। পরে একটি লাল পতাকা মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


ইন্দুরকানীতে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইন্দুরকানীতে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শ্রী সুরঞ্জীত রায়ের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হিন্দু-বৈদ্য-খ্রিস্টান ঐক্য পরিষদের পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব বাবু গৌতম কুমার সাহা। বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক শ্রী সুবেন হালাদার, সদস্য সচিব জয়দেব চক্রবর্তী, হিন্দু-বৈদ্য-খ্রিস্টান ঐক্য পরিষদের ইন্দুরকানী শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায়, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার শীল, ছাত্র যুব ঐক্য পরিষদের পিরোজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শ্রী শুভদ্বীপ সিকদার শুভ প্রমুখ। পরে সর্ব সম্মতিক্রমেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial