চাঁদাবাজির অভিযোগে
ইন্দুরকানীতে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
ইন্দুরকানীতে চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে উপজেলা ছাত্রলীগ। উপজেলার চন্ডিপুর বাগারহাট সুপারির বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাহাত হোসেন গাজীর চাঁদা আদায়ের ঘটনা পত্রিকায় সংবাদ প্রকাশ ও মানববন্ধন হওয়ায় ওই কমিটিকে বিলুপ্ত করা হয়।
শুক্রবার ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ, এম শাহীন জানান, চন্ডিপুর বাজারে খাজনা মওকুফ থাকার পরও দলীয় নির্দেশনা উপেক্ষা করে সুপারি ব্যবসায়ীদের কাছ থেকে ছাত্রলীগের আহবায়ক রাহাত হোসেন চাঁদা আদায় করায় বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
Please follow and like us:
« অধ্যাপক নান্নাকে পৌর গোরস্থানে দাফন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে তিন জেলেকে কারাদন্ড »
